Harpist
, লেখকঃ আলিফ খান (মেন্টাল) , একটা ফোন কল, ওপর পাশ থেকে একটা অপরিচিত ভরাট কন্ঠ ভয়ানক ভাবে বলল "জীবনে যা পাপ করেছিস,যাদের সাথে করেছিস তাদের কাছে গিয়ে মাফ চা,তাহলেই সবকিছু আগের মত হয়ে যাবে" , ঠিক এমনটাই ঘটেছিল ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ এর একটি ছোট মহল্লা বন্দর এলাকায়! একই দিনে,একই সময়ে একই মহল্লার ৩টি মেয়ে কিডন্যাপ হয়ে যায়! দেশের অবস্থা এমনিতেই ভালো না! মেয়েদের নেই কোন নিরাপত্তা' চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ভালো মুখের আড়ালে শয়তান! এমন সময় একই এলাকার ৩টি মেয়ে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ'' তাদের মধ্যে ছিল ফারুক মিয়ার মেয়ে ফারিয়া,নাসির মিয়ার মেয়ে নিলা এবং কাসেম মিয়ার মেয়ে কেয়া! এবং সবচাইতে অবাক করা ব্যাপার হচ্ছে ফারুক,নাসির এবং কাসেম এরা ৩ জনই ছোট বেলার বন্ধু! সেই সুবাদে তাদের মেয়েরাও বান্ধবী ছিল এবং তারা ৩ জনই ৯ম শ্রেনিতে পড়ে! , এলাকার ৩ মেয়ে নিখোঁজ হওয়াতে এলাকার অন্য মেয়েদের তাদের বাবা মায়েরা ঘরের ভিতর শিকল দিয়ে বেধে রেখেছে! এবং এলাকার সবাই বেশ ভয়ের মধ্যে সময় অতিবাহিত হতে থাকে! এলাকার ছেলেরা দল বেধে সেসব ছেলেদের খুজে বের করার চেষ্টা করে যারা ফারিয়া,নিলা এবং কেয়াকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করতো'' ২টি ছেলের নাম উঠে আসে, নয়ন এবং আকিব! এরা দুজনই তাদের স্কুলে যাওয়ার পথে বিরক্ত করতো,পিছু পিছু যেত,মজা করতো'' , এলাকার ছেলেরা প্রথমে আকিবের বাড়িতে যায়,,কিন্তু আকিব বাড়িতে নেই,আকিবের মা জানায় আকিব ৬দিন হল তার নানুর বাড়ি কুমিল্লা বেড়াতে গেছে এবং সে সেখানেই আছে! তারপর এলাকার ছেলেরা নয়নের বাড়িতে যায়,দেখে নয়ন বিছানায় শুয়ে আছে! নয়নের মা বলে নয়নের ৩দিন ধরে জ্বর'সে বিছানা থেকে উঠতেই পারে না। বাহিরে আওয়াজ শুনে নয়ন দরজার সামনে আসে, এলাকার এক ছেলে; নয়ন তুই সত্যিই জানিস না,ওরা কই? নয়ন; ভাই কিছুদিন আগে আমি কেয়ারে প্রপজ করছিলাম,ফারিয়া আমাকে একটা থাপ্পড় দিসিল,সেই এক থাপ্পড়ে আমার জ্বর আইসা পড়সে,আমি আর বাসা থেকেই বের হই নাই। , এলাকার ছেলেরা চলে আসে! , এদিকে এলাকায় একটা থমথমে পরিবেশ বিচরন করছে,পুলিশকে খবর দেয়া হয়। , হঠাৎ ফারুক,নাসির আর কাসেমের কাছে একই দিনে,একই সময়ে,একই সেকেন্ডে কল আসে, ৩টি কলেই ফোনের ওপাশ থেকে একই কথা বলে,,"জীবনে যা পাপ করেছিস,যাদের সাথে করেছিস,তাদের কাছে মাফ চা,তাহলেই সব আগের মত হয়ে যাবে" (কল কেটে যায়) , পুলিশ ধারনা করে এটা রিভেঞ্জ কেইস! কিন্তু ফারুক,নাসির আর কাসেম তাদের লাইফের ছোট থেকে যা যা পাপ করেছে সব মনে করে করে মানুষের কাছে গিয়ে গিয়ে মাফ চাচ্ছে,, ডাব চুরি,মানুষকে মারামারি,মানুষের জিনিস চুরি করা,মানুষকে গালি দেয়া ইত্যাদি ইত্যাদি যত পাপ তাদের মনে পড়ছিল তারা সবার কাছে গিয়ে মাফ চাচ্ছিল আর কাদছিল! , এদিকে ৩ মেয়ে একসাথে নিখোঁজ এবং এমন কিডন্যাপারের এমন আজব ফোন কলের কারনে ঘটনাটা ধীরেধীরে ছড়িয়ে পড়তে থাকে'' একসময় টিভিতে চলে আসে নিউজটা! , টিভির হেডলাইনে আসে "মেয়েকে বাচাতে বাবা তার পাপের ক্ষমা চাইছে গ্রামবাসীর কাছে" , এভাবেই ক্ষমা চাইতে চাইতে কিছুদিন গেল,একসময় ফারুক,নাসির এবং কাসেমের মনে হল তাদের সব পাপের ক্ষমা চাওয়া হয়ে গেছে! , সেদিন আবার তাদের ৩ জনের ফোন একসাথে আবার বেজে উঠলো'' , কিডন্যাপ্যারঃ কি রে সব পাপের ক্ষমা চাওয়া শেষ'? ফারুক,নাসির,কাসেমঃ হ্যা আমাদের যা যা মনে এসেছে,সবার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। কিডন্যাপ্যারঃ সবচাইতে বড় পাপের কথাই তোদের মনে নেই,,সেটার জন্য কোন ক্ষমাই তোরা চাস নি! ফারুকঃ কি পাপ? কিডন্যাপ্যারঃ আল্লাহর কাজ করেছিস? নামাজ পড়িস? এই পাপের ক্ষমা কে চাইবে? , ফারুক,নাসির আর কাসেম কাদতে থাকে আর বলতে থাকে "প্লিজ আমাদের মেয়েদের ছেড়ে দাও,ওদের কোন ক্ষতি কর না" , কিডন্যাপ্যারঃ এত ভালবাসিস মেয়েদের? আর কত অভিনয় করবি তোরা'? নাসিরঃ তোমার পায়ে ধরছি আমাদের মেয়েদের কোন ক্ষতি কর না! কিডন্যাপ্যারঃ আমার খুব হাসি আসছে! যাই হোক,,Sorry for everything! আমি একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ তাই চোখের সামনে এমন ফুটফুটে ৩টা মেয়ে দেখে নিজেকে সামলাতে পারি নি,,ধর্ষণ করে ফেলেছি! (ফারুক,নাসির আর কাসেম চিতকার করে কাদা শুরু করে আর তাদের স্ত্রী রাও কাদা শুরু করে,পুরো গ্রামবাসী কিডন্যাপ্যার কথা শুনে কাদা শুরু করে) কিডন্যাপারঃ ওয়েট ওয়েট এখনই এত কাদিস না,,তোদের দিয়ে গ্রামবাসীর কাছে মাফ চাওয়ানোটা ছিল আমার সময় নেয়া এবং খেলা! আমি খেলতে ভালবাসি,বিশেষ করে বড় বড় খেলোয়াড়দের সাথে খেলতে বেশি ভালবাসি! যাই হোক মেয়ে গুলোকে তো ফেরত দিতে হবে! তোরা যেন কি করিস? Oh yes Justice! তোদের তো সেটা করার সুযোগ দিতে হবে,,তবে জেনে রাখিস এই দেশে ধর্ষণ এর বিচার আগেও হয় নি আর হবেও না। কি বলিস তোরা? কাসেমঃ (কেদে) আমাদের মেয়েরা বেচে আছে তো? কিডন্যাপ্যারঃ বলছি বলছি! কাল সকাল ৬টা থেকে ৯টা অবদি সারা নারায়ণগঞ্জ লকডাউন এবং হরতাল! এই ৩ ঘন্টায় সারা নারায়ণগঞ্জ এ রাস্তায় কোন দোকান খোলা
No comments yet