read.cash Log in
N@Nipa1234 more from that month

মোল্লা নাসিরউদ্দীন

মোল্লা নাসিরউদ্দীনের নাম অনেকেই শুনেছেন। তুরস্কের এই রসিক ও অত্যন্ত মেধাবী লোকের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। একদিন এক স্কুলছাত্র মোল্লা নাসিরউদ্দীনকে জিজ্ঞাস করলো : -মোল্লা, আপনি এখনও বিয়ে করেননি কেন? মোল্লা বললেন : -ব্যাপারটি হলো এই যে, আমি সারাজীবন একটি পারফেক্ট মেয়ে খুঁজে বেরিয়েছি। পরিচয় হয়েছে অনেক সুন্দরী, অনেক বুদ্ধিমতী , অনেক ভাল ফিগারের মেয়েদের সঙ্গে কিন্তু পারফেক্ট মেয়ে খুঁজে পাইনি। এবার তিনি বড় একটি দীর্ঘশ্বাস নিলেন। তারপর বললেন : -অনেকদিন আগে এক মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। যে মুহুর্তে তাকে দেখলাম মনে হলো আমার স্বপ্ন সার্থক হলো। আমি জীবনে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। এত সুন্দরী, এত বুদ্ধিমতী, এত সুন্দর ফিগার। এবার ছাত্র বলল: -তবে আপনি তাকে বিয়ে করলেন না কেন? মোল্লা এবার উত্তর দিলেন : -কারণ সেই মেয়েটিও একটি পারফেক্ট ছেলে খুঁজছিল। তারিক হক

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.