read.cash Log in
N@Nipa1234 more from that month

Covid-19 tragedy

সন ২০২১,নতুন বছর, নুতর ক্লাস। লকডাউন শেষ। রোল নং, ১: Yes Sir রোল নং, ২ : Present Sir রোল নং, ৩: স্যার মৃদুলা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে.. রোল নং,৪: রাফী আর কোনদিন আসবেনা স্যার, ও যে.... রোল নং, ৫: Present Sir. রোল নং, ৬ : ঊষার পরিবার সবাই গত বছরের জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলো, শুধুমাএ ঊষা আর ওর ছোট এক বছরের বোনটা অনেক যুদ্ধ করে বেঁচে আছে।ঊষা আমাকে বলেছে সে আর কোনদিন পড়ালেখা করবে না, ওর নামটা দয়া করে কেটে দেন স্যার, রোল নং, ৭: রোহান নিখোঁজ স্যার, রোল নং,৮: আবির গ্রামে গিয়েছিলো, ওর করোনা দরা পড়ার পর কে যেন রাতে ওদের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে, রান্না ঘরে থাকা ওদের গ্যাস সিলিন্ডারটি সে আগুনে ব্লাষ্ট হয়েছিলো মাঝরাতের দিকে, সে আগুনে ওদের সবাই ঝলসে গিয়েছে স্যার, ওর নামটাও কেটে কেন। রোল নং, ৯: মুনা হয়তো আর বাঁচবেনা স্যার, ওর জীবন বিপন্ন, ও এখন লাইফ সাপোর্ট এ আছে, ঢাকা মেডিক্যালে, রোল নং, ১০: Yes Sir, রোল নং, ১১: মহিনের পরিবার লকডাউনে দু, বেলা ঠিক মত খেতে না পেরে জানিনা কোথায় চলে গিয়েছে, আমাদের এই শহর ছেড়ে দিয়ে। রোল নং, ১২: Present Sir রোল নং, ১৩ : Yes Sir. রোল নং ১৪, : স্যার আকিব মধ্যবিও পরিবারের ছেলে, করোনা পরিস্থিতির কারনে তাদের পরিবার অনেক দূর্বল হয়ে গেছে, তাই সে আর পড়ালেখা করবে না, রোল নং, ১৫ : স্যার সাকিব আর পৃথিবীতে নেই,, রোল নং, ১৬: আমি তো এসেছি, শুধু আপনাকে জানাতে এসেছি, রোল ১৬ থেকে ৫০ পর্যন্ত ওদের মধ্যে অনেকেই আর কোনদিন এই স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ ড্রেস পড়ে হই হুলোড় করে আসবে না হয়তো। কারো না আছে বাবা, কারো না আছে মা,আবার কারো না আছে নিজের ভাই বোন,। স্যার আমি রুদ্র, আমার নামটাও কেঁটে দিন, আমি করোনা পজেটিভ, আমার ফুসফুসে ক্যান্সার। নতুন বছর কলেজে আসতে হবে, তাই শেষ বারের মতো present টা দিয়ে গেলাম স্যার, কান্না করবেন না স্যার, আমার জন্য দোয়া করবেন,.. আমি আসি স্যার হ্যাপি নিউ ইয়ার ২০২১.... জানিনা হয়তো সামনের ২০২১ সালটা আমাদের এভাবেই শুরু করতে হবে কিনা,হয়তো অনেক মেধাবী ছাত্র আমাদের থেকে চলে যাবে। really very sad

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.