read.cash Log in
N@Nipa1234 more from that month

Preparation of BCS prelims outside the circle English literature

#Literary_Terms_and_Genres: ♥Alliteration : বাক্যের শুরুতে Consonant বা ব্যঞ্জনবর্ণের পুনোরাবৃত্তিকে বলা হয় Alliteration বা অনুপ্রাস।অনেকে স্বরবর্ণের পুনোরাবৃত্তিকে ও অনুপ্রাস বলেন। ♥Allusion : শিল্প - সাহিত্যের যে কোন শাখা হতে গৃহীত পরোক্ষভাবে উল্লেখিত কোন বিষয়। ♥Anti- Climax : গুরুগম্ভীর ভাব থেকে হঠাৎ তুচ্ছতায় অবনমন বা সর্বোচ্চ চূড়া হতে নিন্মে পতন। এটা কাহিনী বা চরিত্র দুটির ক্ষেত্রেই হতে পারে। ♥Aside: নাটকে অন্যান্য চরিত্রের উপস্হিতিতে কোন একজন চরিত্রের একা একা কথা বলা, যেটা অনান্যরা শুনতে পারছে না এরুপ বুঝাবে। ♥Allegory : একটি সাধারন গল্পের আড়ালে থাকা অন্য একটি গল্প।বাংলায় রুপকধর্মী সাহিত্য হিসেবে পরিচিত। ♥Ballad : ব্যালাড হলো বর্ণনামূলক লোকগীতি যাতে গুরুগম্ভীর কোন বিষয় অনেকগুলি স্তবকে লেখা হয়। ♥Blank- verse : অন্ত্যমিলহীন একধরনের ছন্দ যা iambic pentameter দ্বারা গঠিত। বাংলায় অমিত্রাক্ষর ছন্দ বলে। ♥Catastrophe : কোন ট্রাজেডির শেষাংশে নায়ক বা মূলচরিত্রের আকস্মিক বিপর্যয় বা মৃত্যু ঘটা। ♥Canto: বড় কবিতার একটা অংশ যাকে সর্গ বলা হয়। ♥Chorus : নাটকে কোরাস হলো একদল লোক যারা সমবেতভাবে কোন বিষয়ে তাদের মতামত প্রকাশ করে। ♥Classic : যে সব শিল্প - সাহিত্য কালজয়ী অর্থাৎ তার নিজ যুগকে অতিক্রম করেও আরও অনেক সময়ধরে জনপ্রিয় থাকে। ♥Classicism : ইংরেজি সাহিত্যে ক্ল্যাসিসিজম বলতে মূলত প্রাচীন গ্রীক ও রোমান সাহিত্যের বৈশিষ্ট্যাবলীকে বুঝায়। ♥Climax : কোন ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটাকে গল্পের শীর্ষবিন্দু বলা হয়। ♥Comic Relief : নাটকের দুইটি বেদনাদায়ক দৃশ্যেরর মাঝে যে হাস্যরসাত্মক অংশটুকু দেখানো হয়। ♥Conceit: সম্পর্ণ বিপরীতধর্মী দুটি বস্তুর মাঝে শৈল্পিকভাবে তুলনা করা। ♥Comedy : এক ধরনের নাটক যা বিবাদ বা কষ্ট দিয়ে শুরু হলেও মিলনের মধ্যদিয়ে শেষ হয় ( happy ending)। ♥Dramatic Monologue : এক ধরনের গীতিকবিতা যাতে একজন বর্ণনাকারী তার চিন্তা এবং অনুভূতি একজন শ্রোতার কাছে বর্ণনা করে। ♥Dirge: কারো শবযাত্রায় শোক প্রকাশে গাওয়া অন্ত্যোষ্টিগাথা। ♥Epic: এপিক হলো দীর্ঘ -বর্ণনামূলক কবিতা যাতে কোন মহান ব্যক্তিকে কেন্দ্রকরে আবর্তিত কোন মহাকাহিনী তুলে ধরা হয়। বাংলায় বলে মহাকাব্য। ♥Elegy: কারো মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা কবিতা। বাংলায় এটাকে শোকগাথা বলে। ♥Epigram : এমন কোন বক্তব্য যেটা বাহ্যিকভাবে পরস্পর বিপরীত। ♥Hamartia: ট্রাজেডির নায়কের করা ভুল, যেটার কারনে তাকে তার করুন পরিনতির স্বীকার হতে হয়। ♥Heroic Couplet : এমন একজোড়া iambic pentameter (পঞ্চস্বরাঘাতযুক্ত)লাইন যার অন্ত্যমিল আছে। ♥Hymn: স্তুতিবাচক বা বন্দনামূলক কবিতা। ♥Imagery : কোন কিছুর চিত্র যখন শব্দ তথা লিখে প্রকাশ করা হয়। ♥Irony : এমন কোন কথা বা অবস্হা যেটা বাহ্যিকভাবে যা বুঝায় প্রকৃত অর্থ তার বিপরীত। ♥ Lyric: এমন কবিতা যাতে কবির ব্যাক্তিগত চিন্তা ও অনুভূতিগুলি স্হান পায়। এর প্রকাশভঙ্গী গানের মত সুরেলা। বাংলায় এটাকে গীতিকবিতা বলে। ♥Metaphor : দুটি বস্তুর মাঝে অন্তর্নিহিত বিষয়ে তুলনা। ♥Mock- epic: এপিকের মত দীর্ঘ - বর্ণনামূলক কবিতা কিন্তু এটা তুচ্ছ কোন থিম নিয়ে ব্যাঙ্গাত্বক ভাবে লেখা হয়। ♥Metaphysical poetry : বিমূর্ত কোন বিষয়কে কেন্দ্রকরে লেখা কবিতা যাতে বর্ণনাভঙ্গি জোড়ালো এবং সংক্ষিপ্ত হয় এবং আবেগের প্রকাশ ঘটে যুক্তির মাধ্যমে। ♥Ode: এটা এমন এক ধরনের গীতিকবিতা যেটাতে কষ্টের বর্ণনা দিয়ে শুরু হয়ে কোন গুরুগম্ভীর বিষয় সান্ত্বনা দিয়ে শেষ হয়। ♥Personification : কোন জড়বস্তুকে জীবন্ত কিছুর মত করে উপস্হাপন করা। ♥Plot: কোন সাহিত্যকর্মের মূল কাঠামো, যার উপর ভিত্তি করে কাহিনী বিকাশ লাভ করে। ♥Romanticism : সাহিত্য সৃষ্টিতে গ্রীক ও রোমান রীতি নীতি থেকে বের হয়ে এসে নতুন কিছু সৃষ্টি প্রয়াস। এই ধারায় কল্পনা ও অনুভূতিকে প্রধান্য দেয়া হয়েছে। ♥Sonnet : সনেট হলো একধরনের গীতিকবিতা যাতে একটিমাত্র ভাব বা অনুভূতিকে ১৪ অক্ষর বিশিষ্ট ১৪ লাইনের প্রকাশ করা হয়। ♥Simile: দুটি বস্তুর মাঝে স্পষ্ট বা সরাসরি তুলনা। এক্ষেত্রে as এবং like শব্দদুটি উল্লেখ থাকবে। ♥Soliloquy : নাটকের অনান্য চরিত্রেরর অনুপস্থিতিতে কোন চরিত্রের একা একা কথা বলা যেটা দর্শক শুনতে পাবে। ♥Stanza : কবিতার মাঝে শ্রেণিবিভক্ত করন। ♥satire : বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে ব্যাঙ্গাত্বক রচনা। ♥Subjectivity : লেখার মধ্যে সাহিত্যিকের ব্যাক্তিগত বিষয়ে আলোচনা। ♥Tragi - Comedy : এক ধরনের নাটক যাতে বিয়োগান্তক এবং হাস্যরসাত্মক দৃশ্য দুটিই তুলেধরা হয়। ♥Tragedy : এমন নাটক যাতে শেষে প্রধান চরিত্রের বিয়োগান্তক পরিনতি দেখানো হয়। --------------------------------------------------

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.