কলেজের প্রথম দিন
কলেজের প্রথম দিন আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ দিন। আমি সেই দিনটাকে কোনদিনও ভুলতে পারবো না। কলেজে ভর্তি হওয়ার মাধ্যমে আমি প্রথম আমার বাড়ির বাইরে যাই থাকার জন্য। প্রথম কলেজে ঢোকার আগে মনের ভিতর কাজ করছিল ভয়, আর অনেকটা আগ্রহ। প্রথম দিন কলেজে নতুন নতুন মুখ অপরিচিত শিক্ষক-শিক্ষিকা । সবকিছু মিলে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু না যেমনটা ভেবেছিলাম তার কিছুই না ক্লাসে ঢোকার পর দেখলাম নতুন নতুন বান্ধবীরা খুবই আন্তরিক। অনেকের সাথে পরিচয় হলো। অনেক সময় তাদের সাথে গল্প করলাম। তারপর সময় হলো ক্লাস শুরু হবার। শিক্ষক আসলেন ক্লাসে এবং পরিচয় পর্ব শুরু করলেন। ধীরে ধীরে সবার পরিচয় নেওয়া শেষ হলো। তারপর শিক্ষক তার পরিচয় দিলেন। তিনি ছিলেন বাংলার শিক্ষক নাম জাহাঙ্গীর আলম। তিনি খুবই আন্তরিক। ক্লাসে পড়াশোনা হলো অনেক গল্প হলো। তখন মনে হলো না এখানে ভয়ের কিছুই নেই । একে একে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। তারপর ক্লাস শেষে হোস্টেলে গেলাম। হোস্টেলের নতুন মুখ, সবাই অপরিচিত। কিভাবে মানিয়ে নেব সেটাই ভাবতেছিলাম। আস্তে আস্তে তারাই হয়ে উঠলো আমার প্রাণের মানুষ। কলেজ হোস্টেল সবকিছু আপন করে নিলাম। কলেজের প্রতিটা শিক্ষক আমাকে অনেক বেশি ভালোবাসতেন। যার জন্য আমার পড়াশোনার আগ্রহ টা আরো বেড়ে গিয়েছিল। আজও মিস করি সেই দিনগু.... খুব মনে পড়ে...... আবারো ফিরে পেতে চাই সেই দিনগুলো!!! কখনো কি সম্ভব???? এখন আর কারো সাথেই যোগাযোগ নেই কিন্তু সেই দিনগুলো কখনো ভোলার নয়।
4 comments
মনে পড়ে গেলো কলেজের প্রথম দিনের কথা।সেই সুমধুর স্মৃতিগুলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু
Thanks.....
স্কুল হোক অথবা কলেজ কিংবা কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে গিয়ে অপরিচিত কারো সাথে কিছুক্ষন কথা/কোনো দৃশ্য আমাদের স্মৃতি হয়ে যায়।যা শুধু কল্পনাই করা যায়।বাস্তবে আর আসে না।
Right