read.cash Log in
N@Nipa1234

Rape history

আমি দেখিনি তবে শুনেছি সেই ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধষর্ণ করা হতো, এই ভাবে একশত ধষর্ণ করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন দলের সোনার ছেলে "জসিম উদ্দিন " এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি। প্রকাশ্যে দিবালোকে রাস্তায় রামদা দিয়ে খাদিজা কে কুপিয়ে তার মাথা কয়েক ভাগ করে সিলেটের বদরুল, খাদিজার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে। বদরুলেরও একটা বিচার হয়েছিলো, তবে খুব বেশি হয় নি। ২০১৮ সালে বরিশালের মা-মেয়েকে এক সাথে ধষর্ণ করে মাথা নেড়া করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি। সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধষর্ণ করার পর হত্যা করা হয়, কিন্তু তনুর ধষর্ণকারী কেউ গ্রেফতার হয় নি। ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতী মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধষর্ণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী, ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও, ফাঁসি কিন্তু হয় নি। কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায় ৭ বছরের শিশুকে ধষর্ণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, ধষর্ক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না। গত কয়েক বছর আগে দেখলাম ৩ শিশুর যৌনাঙ্গ ব্রেড দিয়ে কেটে ধষর্ণ করে হত্যা করা হয়, সেই ধষর্কও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি হয় নি। সিলেটের এম.সি কলেজে ছাত্রাবাসে নিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ৫-৬ জন মিলে গনধর্ষন করা হলো। এর বিচার ই বা কি হতে পারে? কে দিবে নিরাপত্তা ? যেখানে স্বামীর কাছ থেকে স্ত্রী কে কেড়ে নিয়ে স্বামীর সামনে গনধর্ষন করা হয়। সর্বশেষ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা এক অসহায় নারীকে শ্লীলতাহানি করে মোবাইলে তার ভিডিও ধারণ করে অনলাইন ছেড়ে দেয়া হয়েছে। অসহায় সেই নারী কখনও পিশাচ গুলোকে ভাই ডাকছেন, কখনও বাবা ডাকছেন, কখনও আবার আল্লাহকে স্মরণ করছেন। এই ভাবে আরো কতো মা-বোনেরা ধষর্ণ হচ্ছে তার হিসাব কে রাখে ? ধষর্করা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে। এই ভাবে আরো কতো ঘটনা দৃষ্টি চোক্ষুর আড়ালে থেকে যাই। আমরা সবাই ধষর্কের ফাঁসি চাই, কিন্তু দেশে কি সেই আইন আছে? ধষর্কের শাস্তি হিসেবে জনসম্মুখে মাত্র তিন চারটা মৃত্যুদন্ড দিয়ে দেখুন, ধষর্নতো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না কোনো কুলাঙ্গার। সর্বশেষ একটি কথাই বলতে চাই, ধষর্কের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড চাই।।।।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.