মিক্স চানাচুর
এটা আহামরি কোন রেসিপি না,আসলে ঠিক রেসিপিই বলা চলে না, আসলে আমার খুব পছব্দের তাই শেয়ার করতে চাচ্ছি। যেকোন বর্ষার দিনে সন্ধ্যায় এক বাটি হাতে নিয়ে জানালার ধারে বসে যাই। সাধারণত আমাদের দেশে ঝালমুড়ি পছন্দ করেন না, এমন হতেই পারে না। আমার পছন্দ একটু ব্যতিক্রম, যেকোন ঝালমুড়ির দোকানে গিয়ে আমি বলি,ঝাল চানাচুর দেন, কোন মুড়ি দেয়া যাবে না। বাসায় সবাই কেন জানি আমার এই চানাচুর মাখানো অনেক পছন্দ করেন। উপকরণ - ১.গাজর কুুুচি ২.পেঁয়াজ কুচি ৩.টমেটো কুচি ৪.কাচা মরিচ ৫.ধনে পাতা বা পুদিনা পাতা (পুদিনা পাতায় ফ্লেভার ভালো আসে) ৬.লেবুর লস ৭.এক চিমটে লবন ৮.অবশ্যই চানাচুর ৯.সরিষার তেল প্রস্তুত প্রনালী - ১.গাজর, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা কেটে নিন, চানাচুর সবার শেষে বাটিতে নেবেন, নাহলে ফোতা হয়ে যাবে। ২.লেবুর রস ছিটিয়ে মেখে নিন। ৩.লবন এক চিমটি ও সরিষার তেল ২-৩ চা চামচ দিয়ে আবার মেখে নিন। ৪.সবার শেষে চানাচুর নিয়ে বাকি সব উপকরণ এর সাথে মিশিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন। এসব কাজ হয়তো যে কেউ পারবে, এমনকি বাচ্চারা ও নিজেরাই বানাতে পারবো, আমার খুব পছন্দের বলেই শেয়ার করলাম৷। ভালো থাকেন সকলে, সুস্থ সুন্দর থাকেন।
15 comments
মিক্স চানাচুর আমার অনেক প্রিয়। তোমার রেসিপিটা পড়েই মনে হচ্ছে চানাচুরটা ভাল হবে খেতে। তবে বিট লবণ দিলে খেতে আরো মজা হবে।
হ্যা তবে বিট লবন তো বাসায় সবসময় থাকে না তাই দেয়া হয় না, এভাবেও খুব ভালো লাগে আমার।
বিট লবণ যদিও বেশি খাওয়া ঠিক না। এটি হার্টের জন্য ক্ষতিকর। খাদ্য গুণাবলী কমিয়ে ফেলে। যদিও টেস্ট বাড়ায়। তোমার রেসিপি পড়ে ভাল লাগল।
হ্যা, বিট লবন দিয়ে খেতে ভালো লাগলেও শরীরের জন্য একদমই ভালো নয়। ধন্যবাদ তোমার সুন্দর মন্তব্যের জন্য।
আমার ও শুধু চানাচুর টাই ভালো লাগে। আমি মুড়ি দিয়ে চানাচুরটা তেমন খাই না। দোকানদারকেও আমি শুধু চানাচুর দিয়ে দিতে বলি। ঘরে আমিও কয়েকবার খেয়েছি। শশা,পেঁয়াজ কুচি, সরিষা তেল দিয়ে। দারুণ খাবার!! 🥰
শসা আমার একদমই পছন্দের না চানাচুর এর সাথে, একটা জিনিস লিখতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজের কলি, যদিও শীতকালে পাওয়া যায় কিন্তু দিতে পারলে চমৎকার লাগে।
চানাচুর খেতে সবাই পছন্দ করেন।ঝাল মিক্স চানাচুর সবাই খেতে পছন্দ করেন। বৃষ্টির দিনে ঝাল মুড়ি দিয়ে চানাচুর খেতে খুব ভালো লাগে।
ওয়াও ঝাল চানাচুর এর কথা শুনতে ই জিভে জল এসে গেল। আমার খুব ভালো লাগে বৃষ্টির দিনে ঝাল চানাচুর খেতে।
এমন কেউ নেই সে চানাচুর ভাজা খাইনি বা খেতে পছন্দ করে না। সবাই চানাচুর খেতে পছন্দ করে আমিও খুবই পছন্দ করি। আপনার রেসিপিটা দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। যখন স্কুলের বন্ধু-বান্ধব সবাই একসাথে চানাচুর ভাজা খেতাম কি মজাটাই না হতো মিস করি সেই দিনগুলো এখন।
আমি এই নিবন্ধটি খুব ভালবাসি। আপনি আমাদের জন্য আপনার রেসিপি ভাগ করে নিন এটি একটি ভাল জিনিস। আমি আপনার রেসিপি অনুসরণ করবে।
My very favorite. More or less everyone's favorite. When I was in school, I used to eat Chanachur's jhalmuri all the time. Not so tasty
Ahaaa.jal muri..gorom chana cur onik onik valo lage..sobar to kete chi chana cur baja.sobar Priya ai kabae ti..donnobad
I love this article so much. This is a good thing if you share your recipe for us. I will follow your recipe.
Usually in our country you don't like jhalmuri, it can't happen. My choice is a little exception, I go to any jhalamuri shop and say, jhal chanachur, no murdi can be given. I know why everyone at home loves my Chanachur makhano.
My very favorite. More or less everyone's favorite. When I was in school, I used to eat Chanachur's jhalmuri all the time. Not so tasty