read.cash Log in
@MonzurAhmed

আত্ম শুদ্ধি

আত্মশুদ্ধিমূলক কর্মকান্ড যা মানসিক প্রশান্তি লাভে সহায়তা করে ১. জাগতিক জীবনের অস্হায়িত্ব স্মরণ: প্রতিনিয়ত এ জাগতিক জীবনের অস্হায়িত্ব, মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের কথা নিজেকে স্মরণ করানো। ২. সৃষ্টির, বিশেষত মানুষের কল্যাণে রত থাকা: ৩. হিংসামুক্ত কল্যাণ কামনা: মনকে বিদ্বেষ, হিংসা ও অন্যের অমংগল কামনা থেকে বিরত রাখা। ৪. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যধারণ: বিপদ-আপদ ও কষ্টে ধৈর্যধারণ, পাপ ও লোভ থেকে ধৈর্যধারণ এবং ক্রোধের মধ্যে ধৈর্যধারণ। ৫. হতাশা বর্জন ও আল্লাহ্‌র প্রতি সুধারণা: মানুষের মনে আল্লাহ্‌র উপর আস্হা যত গভীর হয় মানসিক শক্তি ও স্হিরতা তত বৃদ্ধি পায়। ৬. সামান্যতেই কৃতজ্ঞতা ও সন্তুষ্টি: ৭. নির্লোভতা: জাগতিক সম্পদ ও সন্মানের লোভ থেকে মনকে বিমুক্ত রাখা। ৮. সুন্দর আচরণ: কথা ও আচরণের ক্ষেত্রে বিনম্রতা, প্রফুল্ল চিত্ত, হাস্যোজ্জ্বল মুখ, সত্যপরায়ণতা, কম কথা বলা ও বেশি শ্রবণ করা; রেগে গেলে গালি-গালাজ, অভিশাপ ও সীমালঙ্ঘন বর্জন করা; এবং ক্ষমা করা। ৯. নফল সিয়াম ও নফল দান। রাহে বেলায়াত, ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, পৃষ্ঠা ২৮৫-৩০১।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.