“কেউ যদি আমাকে প্রশ্ন করে “তোমার” কাছে পৃথিবীর সব চাইতে কঠিন বা জটিল কাজ কোনটি ? আমি বলবো এই পৃথিবীর মানুষ গুলোকে সঠিক ভাবে চিনতে পারা । কেননা মানুষকে চিনতে পারা কোনো সহজাত ব্যপার নয়। মানুষ সবচেয়ে ভুল করে মানুষকে চিনতে এবং মানুষকে বুঝতে। তুমি যতই অন্যের গতিবিধি অনুসন্ধানের চেষ্টা করো দিন শেষে তোমার অর্জনের খাতাটা কিন্তু প্রকৃতপক্ষে শূন্য। কেননা প্রায় প্রতিটা মূর্হতে আমরা মানুষ চিনতে ভুল করি,ভুল মানুষকে বিশ্বাস করি, ভুল মানুষকে ভালোবাসি,ভুল মানুষকে বন্ধু বলি। সেটা কিন্তু তোমার- আমার অদূরদর্শীতা কিংবা অপরাধ -দোষ নয় ৷ ওরা যে বাহ্যিকতায় মানুষের মতই। আমরা এতো ভুলের মাঝে থাকি বলেই হয়তো জীবনের কাছে এত পরাজয়, জীবনের কাছে এত প্রশ্ন, জীবনের এত অভিশাপ !! মানুষের-ই মাঝে লুকিয়ে থাকে হরেক রকমের সত্তা। সকালে যে মানুষকে যেমন জেনেছি, বুঝেছি বিকেলে এসে সে কেমন করে জানি বদলে যায়। এটাই বুঝি জীবনের শ্রেষ্ঠ রহস্যের একটি !! এই রহস্যের দেয়াল ভেদ করে একজন মানুষকে পরিপূর্ণ ভাবে আবিষ্কার করার সক্ষমতা মানুষ নামক সগোত্রীয়ের নেই। মানুষের মন অনেক রহস্যময়। কারণে -অকারণে,সকালে -বিকেলে প্রতি মুহুর্তে নিজেকে বদলায়। মানুষ তো নিজেই নিজেকে চিনতে পারে না আজ...!! তাই তো মানুষের মাঝেই লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা, রূঢ়তা, গাম্ভীর্য, হ্রদিতা, সরলতা, নীরবতা,আশাহীনতা, ইস্পাতসম দৃঢ়তা ! যদি প্রশ্ন করা হয়, অচেনা মানুষগুলো কেমন হয় ? বলবো,অচেনা মানুষদের কোনো অপরাধ থাকে না। যত দোষ সব সময়ই চেনা মানুষগুলোর। যত অভিযোগ সব চেনা মানুষগুলোর বিরুদ্ধে ! এই অচেনা মানুষগুলোর অচেনা রূপটাকে আমরা, বিশ্বাস করি,বন্ধুত্ব গড়ে তুলি, আবার ভালোবেসে ফেলি ! দিনশেষে যখন অচেনা মানুষটাকে চিনে ফেলা হয় তখন আমরাই বলি তোমাকে চিনতে বড্ড ভুল করেছি। বলেছিলামই তো, মানুষকে কখনোই চেনা যায় না। যখনই কাউকে পুরোপুরি জানা হয়ে যায় তখন সেই মানুষটার অচেনা সত্তার উপস্থিতি জানান দিয়ে যায় তুমি ভুল করছো, ভুল মানুষে সাথে ছুটে চলেছো..! ভুল প্রেমে, ভুল ভালবাসায়,ভুল বন্ধুত্বে ! ঠিক তখন চেনা মানুষটাকেই আবার নতুন করে চিনতে হয় ! তাহলে এই পৃথিবীর সব কিছুই কি ঠুনকো, অস্থায়ী ? এই পৃথিবীর সবগুলো মানুষ কি স্বার্থপর, অকৃতজ্ঞ, প্রতারক, লোভী ? আমি বলি কি, মানুষকে চেনার চেষ্টা করাটাই সম্পূর্ণ বৃথা। দিনশেষে আপনার অর্জনের থলিটা শূন্য। মানুষকে চিনতে চেষ্টা না করার চেয়ে বোধহয় মানুষকে সুযোগ না দেয়াটাই বুঝি বুদ্ধিমানের কাজ হবে। যে মানুষটা বুঝে যায় কারো কোনো কিছুতে কিছু যায়,আসে না । তখনই সে স্বাধীন… নিজেই ভরসার পাত্র।“ #বিঃদ্রঃ-নিউইয়র্কে খুন হওয়া পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ ভুল করেছিল মানুষকে চিনতে..!!
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
1 comment
This is true! But hard to understand. Would you like to subscribe me? I will subscribe you back too. This will help us to comment.