কি সত্যবাদী মহিলা রে বাবা
একদা হাইকোর্টের একটি মামলার সাক্ষী হিসেবে কাজের বুয়া রহিমা কে ডাকা হলো ! বাদী পক্ষের উকিল সাক্ষীকে ঘাবরে দেবার জন্য প্রথমেই একটি প্রশ্ন ছুরে বসলো.......! উকিল : আপনি আমাকে চেনেন...?? রহিমা : চিনতাম না কেরে ?? আপনি হইলেন আমগো আরিফ সাব ! ছোট বেলায় দুনিয়ার টেন্ডল আছিলেন! দিন রাত খালি মিছা কথা কইতেন ! মাইনষেরে ঠকানি, একজনের লগে তালাতালি সহ দুনিয়ার সব দুই নাম্বার কামে আপনি আছিলেন এক নাম্বারে 😏 অপ্রস্তুত উকিল সাহেব কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, খানিকটা রমথম খেয়ে করে বসলেন আরেক ভুল 🤔🤔 বিবাদী পক্ষের উকিলের দিকে আংগুল উচিয়ে প্রশ্ন করলেন ওনাকে চিনেন ?? রহিমা : চিনতাম না কেরে ??ওনি আমগো রেজা সাব !ওনাগো বাইত আছিলাম ২ বছর ! দুনিয়ার আইলসা আর খচ্চর আসলো তাইনে ! দুই ঈদে দুইবার গোসল করতেন ! ওনার বৌ খুব ভালা আছিলো , কিন্তু ওনার চরিত্রের ঠিক নাইগো ভাই! ঘরে বৌ থুইয়া আরো তিনডা বেডির লগে ইটিস-পিটিস কইরতো !এর মইধ্যে আফনের বেগমও আছে,আল্লাহর কিরা🙊 বিবাদী পক্ষের উকিলের অবস্থা কেরোসিন ! উদ্রভ্রান্তের এদিক-ওদিক তাকাতে লাগলেন ! ইতিমধ্যে জজ সাহেব দুই উকিল কে কাছে ডেকে বললেন খবরদার.....তোমরা দুই গর্দবের একজন ও যদি ওই বুয়ারে জিজ্ঞাসা করছো যে আমারে চিনে কিনা ?? তবে তোমাদের দুইজনকেই আমি ফাঁসি কাষ্ঠে ঝুলাবো বলে দিলাম ☹️☹️ খুবই ভয়ানক কাজ হয়ে যাচ্ছিল, বাঁচা গেলো 😅😅
9 comments
Hahaha, 😝😝 nice jokes in airtcl.i love your post .it so funny .thanks you so much a funny articl post you
Thank you so much bro.....💞
গল্পটা পড়ে অনেক মজা পেলাম। গল্পটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। আরো অনেক গল্প লিখবেন।অনেক ধন্যবাদ আপনাকে।
This types of story really helpful for health. So funny. I just remember "kamlakanter jobanbondi" to reading this story😂😂😂. Amazing. All the best!
Thank you so much brother 💞
অসাধারণ ! গল্পটা পড়ে মজা পেলাম ৷ ফান পোষ্ট হলেও এইসব ব্যাপারে আল্লাহর কিরা না ব্যবহার করাই ভালো ৷
ভাইয়া আমি একটি হাদিসে শুনেছি , যদি কিরা কাটতেই হয় তাহলে সেটা শুধু আল্লাহর নামেই কাটা যাবে , এছারা অন্য যেকোনো কিছু নিয়ে কিরা কাটাই বিদাত ! ধন্যবাদ আপনাকে !
গল্প টা ভাল ছিলো,, পড়ে বেশ মজা পেয়েছি, চেষ্টা করবেন আরো ভাল করার। ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য,এবং৷ শুভ কামনা
খুব মজার তবে কিছু কিছু জায়গা আরো সুন্দর করে লিখতে পারতেন। যাই হোক,ভবিষ্যতে আরো সুন্দর হবে