read.cash Log in
@Kamrul16

ডায়েরী

ডায়েরি অমিয় চক্রবর্তী আমি যেন বলি, আর তুমি যেন শোনো জনমে জনমে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী মেঘ হয়, আলো হয়, কথা যাই বলি । ঘাস ফুটে, ধান ওঠে, তারা জ্বলে রাতে, গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে । দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে, নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে-গ্রামে — নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো- আমি যেন বলি, আর তুমি যেন শোনো ।। তুমি যেন বলো, আর আমি যেন শুনি প্রহরে-প্রহরে যায় কল্পজাল বুনি । কুমুদকহ্লার ভাসে থৈ-থৈ জলে, কোথা মাঠ ফেটে যায় মারীর অনলে । আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ, তুলসীতলায় দীপ জ্বালে মেজো বৌ, সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা । মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনী— তুমি যেন বলো আর আমি যেন শুনি ।।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.