read.cash Log in
@Jewel more from that month

ডিমের কাটলেট

উপকরনঃ ১| আলু সিদ্ধ ২| সিদ্ধ ডিম ২ টি ৩| ধনে পাতা কুচি ৪| ভাজা পেয়াজ কুচি ৫| ভাজা শুকনো মরিচ ৬| ব্রেড কাম প্রস্তুতপ্রণালীঃ প্রথমে সিদ্ধ আলুতে ভাজা পেয়াজ কুচি,ধনেপাতা কুচি,শুকনো মরিচ দিয়ে ভালভাবে মিক্স করি।এবার কিছুটা আলু হাতে নিয়ে সেটা গোল করে অন্য হাতের তালু দিয়ে চাপ দিই। এবার এর মধ্যে সিদ্ধ ডিমের অর্ধেক বসিয়ে দিই।আবার কিছুটা আলু নিয়ে ডিমের উপরে বসিয়ে এবার ডিমের চারপাশ আলু দিয়ে ঢেকে ডিম আকৃতি বানিয়ে নেই। এবার একটা বাটিতে ডিম ভেংগে তারমধ্যে ডিম চপ ডুবিয়ে ব্রেড কামের উপর মাখিয়ে নিতে হবে।ভালভাবে মাখিয়ে নিতে হবে।এভাবে সবগুলো ডিমচপ বানিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে গরম করি।এবার একটই একটি করে সবগুলো ডিমচপ তেলে দিয়ে দিই।একটু পরপর ডিমচপ গুলো নেড়ে দিতে হবে যেন উভয় দিক ভাল মত ভাজা হয়। যতক্ষন না লালচে ভাব আসছে ততোক্ষন ভাজতে হবে।ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করি। রেসিপি ভাল লাগলে কমেন্টে জানাবেন।আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে নিবেন। ধন্যবাদ।

9 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.