সুইট চিলি সস
উপকরনঃ ১| লাল মরিচ [পাকা] ৭/৮ টি ২| লবন ৩| সিরকা ২ কাপ ৪| চিনি হাফ কাপ ৫| রসুন ৩ কোয়া ৬| কর্ণ ফ্লাওয়ার ২টেবিল চামচ ৭| গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ প্রস্তুতপ্রণালীঃ ০ প্রথমে সিরকার সাথে কিছুটা পানি মিশিয়ে এতে চিনি মিশিয়ে মিডিয়াম আচে রান্না করতে হবে। ০ রসুন আর মরিচ ব্লেন্ড করে নিই। ০ এবার সিরকার মিশ্রণে ঢেলে দিয়ে ভাল ভাবে মিক্স করি। ০ আচ কমিয়ে রান্না করতে থাকি। ০ একটি ছোট কাপে কিছুটা পানির মধ্যে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে নিই। ০ এরপর গোলানো এটি সসের মধ্যে ঢেলে দিই। ০ সস ঘন হলে নামিয়ে ফেলি। এই সস কাচের বোতলে অনেকদিন রেখে খেতে পারবেন। ধন্যবাদ।
6 comments
আপনার লেখা রেসিপি গুলো অনেক সুন্দর। অনেক বিষয়ে রান্নার রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া 🤗
I like it. Thanks for this article.
Welcome 😊
অসাধারণ রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ। আমার খুব প্রিয় সস।
হুম,বাসায় ট্রাই করবেন।বাইরের কেনা সসের মতই হবে।আর সস খাবারে ভিন্ন স্বাদ আনে!