আলুর চিপস
আলুর চিপস উপকরণঃ • আলু • তেল • পানি • লবন • টমেটো সস • টেস্টিং সল্ট প্রস্তুতপ্রণালীঃ প্রথমে আলু ভাল মত পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।এরপর ছুরি দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে নিতে হবে।এবার একটা পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে খানিকটা পরিমান মত লবন দিয়ে মিক্স করে কাটা আলু গুলো কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। এবার একটা পাত্রে পানি নিয়ে তাতে আলু গুলো দিয়ে সিদ্ধ করতে হবে।খেয়াল রাখতে হবে যেন আলুগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়।এবার আলুগুলো ছেকে একটা চ্যাপ্টা পাত্রে আলুগুলো ছড়িয়ে দেই।যেন একটার উপর আরেকটা না লেগে থাকে। একটা কাপড় দিয়ে যতটা পারা যায় উপর থেকে পানি শুষে নিই।এবার রোদে শুকাই।যখন আলুর টুকরো গুলো একদম শক্ত আর পাতলা হয়ে আসবে এবং কিছুটা স্বচ্ছ হয়ে আসবে তখন একটা ফ্রাইপ্যানে ডুবো তেল পরিমান তেল নিয়ে গরম করে তাতে শুকনো আলুর টুকরো গুলো দিয়ে দ্রুত নাড়াচাড়া করি। যখন চিপস গুলো হালকা বাদামী রং ধারন করবে তখন চিপস গুলো উঠিয়ে তাতে টেস্টিং সল্ট দিয়ে সস দিয়ে পরিবেশন করি। ধন্যবাদ।
3 comments
আলু অনেক সুস্বাদু একটি খাবার। তবে আমি আলু কম খাই। কিন্তু আলুর চিপস আমার খুব পছন্দের। ধন্যবাদ এই রেসেপিটি দেয়ার জন্য।
আলুতে অনেক কার্বহাইড্রেট থাকে।মোটা হতে সাহায্য করে।তবে গ্যাস্টিকের সমস্যা করে।তবে আলুজাত পন্যগুলো কিন্তু দারুন মজাদার হয়ে থাকে।যেমনঃ চিপস,আলুর দম,আলুর চপ ইত্যাদি।
আমি মোটা হতে চাই না। তাই সবসময় আলু একটু কম খাই। কিন্তু আলু খুব সুস্বাদু খাবার। আর আলুর চিপস অনেক বেশি সুস্বাদু। ❤