লাচ্ছি
গরমে যখন অতিষ্ঠ,তখন নিয়ে এলাম লাচ্ছি।আর খাওয়ার পর অবশ্যই আরাম পাবেন 😁 উপকরনঃ ১| মিষ্টি দই ২| ডিপ্লোমা গুড়ো দুধ ৩| চিনি ৪| বরফ কুচি ৫| হালকা ঠান্ডা পানি প্রস্তুতপ্রণালীঃ ১| প্রথমে ব্লেন্ডারে ৬ চা চামচ দই নিই। ২| এরপর তাতে ৪ চা চামচ পরিমান গুড়ো দুধ। ৩| এবার এতে ২৫০ গ্রাম পরিমান ঠান্ডা পানি ঢেলে দিই। ৪| এখন চা চামচের ৩/৪ চামচ/স্বাদ মতো চিনি দিই। ৫| এবার ব্লেন্ড করি যতক্ষন পর্যন্ত না ফেনা ওঠে। ৬| স্বাদ টেস্ট করে গ্লাসে ঢালি। ৭| ২/৩ টা বরফ কুচি দিয়ে দিই।হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। বানিয়ে খাবেন আর কেমন লাগলো জানাবেন।
15 comments
একে তো গরম। আবার করোনার কারণে ঠাণ্ডা পানি খাওয়া ও নিষেধ।খুব জ্বালায় আছি ভাই।
হুম,তাও ঠিক।বাট লিমিটেড খাওয়া যেতে পারে!
জিমে গিয়েও খাওয়ার জন্য গরম পানি খুজি এখন। হাহা
😮তাহলে নেক্সট টাইম আপনার জন্য স্পেশাল গরম চায়ের রেসিপি দিব ☺
হ্যা ভাইয়্যা দিয়ে দিয়েন
আমার খুবই পছন্দের একটি খাবার হলো লাচ্ছি 😋😋
বাসায় বানানোটা আরো বেশি মজা হয়।যত ভাল মানের দই দেয়া যাবে আর একটু গুড়ো দুধ বাড়িয়ে দিলে বাইরের যে কোনো লাচ্ছি থেকে ভাল হবে!
লাচ্চি আমার খুব পছন্দের একটি খাবার। গরমে আমি এটি প্রচুর খাই।
আমারও অনেক পছন্দের।গরমের দিনে তো বেশি খাই।বাট শীতের দিনেও কম বরফ দিয়ে খাই।
শীতে খাই না তবে গরমে অনেক খাই☺
বাসায় বানিয়ে খাবেন।
অবশ্যই। 💞
😊😊
আপনার এই রেসিপিটা আমার খুবই একটা প্রিয় রেসিপি। ধন্যবাদ আপনাকে আমার প্রিয় একটা জিনিস শেয়ার করার জন্য।
মূল্যবান মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ