read.cash Log in
@Jewel more from that month

আলু পুরি

উপকরণঃ ১| ময়দা ২| আলু ৩| শুকনো মরিচের গুড়ো ৪| সয়াবিন তেল ৫| বেকিং সোডা ৬| লবন ৭| কাচামরিচ প্রস্তুতপ্রণালীঃ প্রথমে ময়দার মধ্যে সামান্য লব আর বেকিং সোডা মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে ভাল ভাবে মথে মন্ড তৈরি করতে হবে।এরপর রুটির মত বানিয়ে গ্লাস দিয়ে বা অন্য কিছু দিয়ে গোল করে কাটতে হবে। এবার আলু সিদ্ধ করে তাতে সামান্য মরিচের গুড়ো আর চিকন করে কাটা কাচামরিচ দিয়ে ভাল ভাবে মথে ভর্তা বানাতে হবে।এবার গোল করে কাটা রুটিতে একটু আলু ভর্তা নিয়ে চারদিক থেকে টেনে মাঝে এনে মুখ বন্ধ করে গোল আকৃতি বানিয়ে তারপর সামান্য ময়দা মেখে বেলতে হবে।এভাবে বাকী গুলোও বানাতে হবে। এবার বড় ফ্রাইপ্যানে ডুবো তেল পরিমান তেল নিয়ে তাতে একে একে পুরি গুলো দিয়ে ভাজতে হবে যতক্ষন না লালচে ভাব আসে!লালচে ভাব এলে একটা প্লেটে নিয়ে পরিবেশন করি। আশাকরি বাসায় বানাবেন আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। আর এখনো যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি করে নিন যাতে আমার পোস্টগুলো মিস না হয়। ধন্যবাদ।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.