বাংলাদেশে করোনা ভ্যাকসিন আবিষ্কার
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলো।গ্লোব ফার্মাসিটিক্যালস ১লা জুলাই,২০২০ এ দাবী করেন।এখন পর্যন্ত তারা পশুর শরীরে এই ভ্যাক্সিন প্রয়োগ করে সফলতা পেয়েছেন এবং এখন মানব শরীরে প্রয়োগের জন্য অনুমতির অপেক্ষায়।তারা আরো দাবী করেন ডিসেম্বরের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আনা সম্ভব। এনসিবিআই ডাটাবেস অনুযায়ী এখন অব্দি বাংলাদেশের ৭৬ টি জিনোম সিকোয়েন্স পাঠানো হয়েছে যার উপর ভিত্তি করে এ কোম্পানি করোনা ভ্যাকসিন তৈরি করেছে। এছাড়াও এ কোম্পানি দৈনিক ১০০০০ পিস করোনা শনাক্ত কিট উৎপাদন এর ক্ষমতা রাখে এবং সরকারি বিভিন্ন গবেষনা মূলক কাজে অংশগ্রহন করে থাকে।বাংলাদেশে এখন প্রায় দেড় লক্ষ এর অধিক লোক করোনায় আক্রান্ত। এ দেশের মানুষের চালচলন ও সরকারি বিভিন্ন নীতিমালার অভাব ও অপরিকল্পিত উদ্যোগের কারনে করোনা দিনদিন ভয়াবহ হচ্ছে।এখনই দেশীয় উদ্যোগে যদি করোনা ভ্যাকসিন আবিষ্কার করা যায় তাহলে আমাদের দেশ তো বটেই বরং বহিঃবিশ্বে এই ভ্যাক্সিন রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।এখন শুধু সরকারের পৃষ্ঠপোষকতা দরকার।
No comments yet