আলুর ডিম ভাজা
উপকরনঃ আলু ২ টি পেয়াজ কুচি টমেটো ১ কাপের ৪ ভাগ ধনেপাতা কুচি কাচামরিচ কুচি কর্নফ্লাওয়ার গোলমরিচ গুড়ো ১ চামচের ৪ ভাগের ১ ভাগ লবন ডিম ৩ টি প্রস্তুতপ্রণালীঃ প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিই।আলুগুলোকে গ্রেট করতে হবে আর যতটা সম্ভব চিকন ঝিরি ঝিরি হয়।আলুর ঝুরিগুলোকে এবার পানিতে ধুয়ে নিতে হবে।ধোয়া হয়ে গেলে ভাল ভাবে চেপে পানি ঝড়িয়ে নিতে হবে। এবার সবকিছু নেড়ে মিক্স করে নিতে হবে।ঝাল খেলে আর একটু কালারের জন্য শুকনো মরিচ দেয়া যেতে পারে। একটা প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল।মিক্স করা আলু ঢেলে দিই।চামচ দিয়ে ডিম ভাজার মত করে লেপে ছড়িয়ে দিতে হবে।এবার ঢেকে দিই। চুলার আচ কমিয়ে ৫/৭ মিনিট পর উল্টাতে হবে একটি প্লেটের সাহায্য। অন্য পাশ ৫ মিনিট ভেজে নামিয়ে পিস পিস করে কেটে পরিবেশন করি।
9 comments
আপাততো গ্যাস্ট্রিকের জন্য ভাজাপোড়া খাওয়া বন্ধ।এখন শুধু দেখেই যেতে হবে।
হাহাহা..এই কোয়ারেন্টাইনে বাসায় থেকেও গ্যাস্টিকের সমস্যা??
আগে ছিলোনা।কিছুদিন যাবৎ বেশী হয়েছে।কারণ হচ্ছে আমার অঅতিরিক্ত স্ট ফুড খাওয়ার বদঅভ্যাস।
এই করোনার মধ্যেও ফাস্টফুড খাবার??🙄🤔
খাবার গুলো অসাধারণ। আমি এটা একবার খেয়েছিলাম। আমার ফ্রেন্ড আমাকে খাইয়েছিল। এক কথায়,দুর্দান্ত একটি খাবার এটি।
থ্যাংক ইউ।বাসায় ট্রাই করে দেখবেন।
অবশ্যই।
আলু দিয়ে যে ডিম ভাজা যায় এটা আমার জানা ছিল না। দেখে ভালো লাগলো। বাসায় বানিয়ে খাবো।
ধন্যবাদ।বানানোর পর খেতে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।