read.cash Log in
@Jewel more from that month

ডিম পরোটা

**ডিম পরোটা** **উপকরণঃ** • এক কাপ ময়দা। • সয়াবিন তেল। • লবন। • কালো গোলমরিচ গুঁড়া। • গরম মসলার গুঁড়ো হাফ চা চামচ। • শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ। • ডিম ২ টি। • পরিমান মত পানি। • পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। • ক্যাপসিকাম 2 টেবিল চামচ। • টমেটো 2 টেবিল চামচ। • কাঁচা মরিচ ৪ পিস। • চিজ হাফ কাপ।

**প্রস্তুতপ্রণালীঃ** একটি পাত্রে এক কাপ ময়দা নিই। এরমধ্যে পরিমান মত লবন ও কালো গোলমরিচ গুড়ো দিয়ে মিশিয়ে নিই। এবার গরম মসলার গুঁড়ো হাফ চা চামচ ও শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ দিই এবং সাথে ২ টি ডিম দিয়ে দিই। এরসাথে পরিমান মত পানি দিই। এক কাপ ময়দার সাথে মোটামুটি ২ কাপ পানি প্রয়োজন হবে। এরসাথে আমি কিছু সবজি দিব,এতে স্বাদ বাড়বে।

আমি এই মিশ্রনের মধ্যে পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,ক্যাপসিকাম ২ টেবিল চামচ,টমেটো ২ টেবিল চামচ,কাঁচা মরিচ ৪ পিস এবং চিজ হাফ কাপ পরিমান দিব। এতে খেতে টেস্টি লাগবে। এবার মিশ্রনটিকে ভাল মত নেড়ে বেটার তৈরি করবো। খেয়াল রাখতে হবে মিশ্রনটি যেন বেশি ঘন কিংবা পাতলা না হয়ে যায়। এবার একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল দিই। তেল গরম হলে এরমধ্যে পরিমানমত ময়দার মিশ্রন ঢেলে চুলোর আচ মিডিয়াম রেখে ঢেকে দিব। ২ মিনিট পর উল্টে আবার ১ মিনিট ভাজবো। এরপর নামিয়ে পরিবেশন করবো। **রেসিপিটি ভাল লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আর আমার সব পোস্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।ধন্যবাদ।❤💕**

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.