read.cash Log in
@Imtiaz.0536 more from that month

অগ্নিকুণ্ড ভ্রমণ

করোনার শুটু থেকেই লকডাউন।অতএব বাইরে ঘুরতে যাওয়ার তেমন কোন সুযোগ ছিলো না।তাই বন্ধুরা মিলে ঠিক করলাম কোথাও ঘুরতে যাওয়া উচিত।সবাই ঠিক করলাম দূরে কোথাও যাবো না।কথা অনুযায়ী চলে গেলাম বাড়বকুণ্ড অগ্নিকুন্ডে। লোককথা অনুযায়ী এখানে সীতাকে অগ্নী পরীক্ষা দিতে হয়েছিল। এখানে যাওয়ার পথে রয়েছে শাপলাপূর্ণ বড় একটি পুকুর।পুকুরের বাম পাশে পাহাড়ের নিচে আছে একটা বড় মন্দির।যদিও পুরোনো।সামনে এগিয়ে গেলে দেখা যায় ছোট একটা এক কক্ষবিশিষ্ট মন্দির।তার ঠিক নিচেই অবস্থিত অগ্নিকুন্ড।ছোট একটা জায়গা। কিন্তু ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অনেক। সবচেয়ে মজার ব্যাপার হলো মন্দিরটা পাহাড়ের একদম ভেতরে।যার কারণে যাওয়া এবং আসার পথটা হেঁটে অতিক্রম করতে হলেও ভালোই উপভোগ করা যায়। আপনারাও চাইলে আসতে পারেন।নিরাশ হবেন না এটা নিশ্চিত।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.