আমার গ্রাম
আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমি আমার দেশকে অনেক ভালবাসি।আমাদের দেশের মাঝে মানুষ জন,কেউ বসবাস করে গ্রামে আবার কেউবা শহরে।কিন্তু আমি মনে করি শহর থেকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনরোম,কেননা আমি বাস করি একটি গ্রামে এবং এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমায় প্রতিনিয়ত মুগ্ধ করে।গ্রামের সৌন্দর্যের অনেকটা জুড়েই রয়েছে সবুজ-শ্যামল গাছ-পালা,ফসলি জমি।গ্রামে ভোরে পাখির ডাক এবং গরমের সময়ে ঝিঝি পোকার ডাক এবং শীতের সকালে সকলে একসাথে মিলেমিশে পিঠা খাওয়ার মতো অনেক রকমের আনন্দই রয়েছে।গ্রামকেন্দ্রিক একটি করে খেলার মাঠ থাকে যেখানে বিকেল টা হলেই শুরু হয়ে যায় রং-বেরং এর বিভিন্ন খেলা।গ্রামে রয়েছে শীতের সকালে শিশির ভেজা ঘাস এবং আরো নানান রকম সৌন্দর্য।গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যও অনেক লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে।গ্রামের মানুষ প্রায়ই পুকুরে গোসল করতে পছন্দ করে।গ্রামের রাতের দৃশ্যও কিন্তু মোটেও খারাপ নয়,গ্রামের আকাশে রাতের বেলা দেখা যায় অসংখ্য তারার মেলা এবং চাঁদ টাকে দেখা যায় অনেক সুন্দর।গ্রামের মানুষরা প্রায়ই সবসময়ই চায় ঋতুর সাথে মিল রেখে কিছু করার জন্য তাই গ্রামের মানুষ শীতকালে পিঠা খেতে যেমন ভুলে যায় না,তেমনিভাবে অন্যান্য ঋতু গুলোকেও মনে রাখে এবং আনন্দ উপভোগ করে কাটায়।গ্রামে বিভিন্ন সময়ে মেলা বসে এবং বিভিন্ন সময়ে মাহফিল এর আয়োজনও করা হয়।গ্রামের মানুষ চেষ্টা করে মিলেমিশে থাকার তাই সকল ভালো সময় গুলোতে আয়োজন করে ভালো কিছুর এবং আত্বীয়দেরকে সাথে নিয়ে পার করে কিছু মজার মুহুর্ত। গ্রামের সৌন্দর্যময় পরিবেশ প্রতিনিয়তই আমাকে,আমার গ্রামকে ভালোবাসতে অনুপ্রেরিত করে।আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি।
2 comments
আমিও বাংলাদেশের নাগরিক।গ্রাম আমার কাছেও খুবই ভালো লাগে।গ্রামের মানুষেরা খুবই সহজ সরল প্রকৃতির হয় গ্রামের গাছপালা,নদীনালা সবকিছুই মনোমুগ্ধকর
ধন্যবাদ