read.cash Log in
@Hridoy1234 more from that month

মুখ বাহারি পিঠা

উপকরণ: ১. মাসকলাই 250 গ্রাম ২. ময়দা 100 গ্রাম ৩. দুধ 2 কেজি ৪.চিনি 750 গ্রাম ৫. এলাচ ,তেজপাতা প্রস্তুত প্রণালী: প্রথমে মাসকলাই ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা, তারপর পানি ঝরাতে হবে । পানি ঝরানোর পর শিলনোড়া দিয়ে পিষতে হবে মিহি করে। তারপর 30 মিনিট বরি দেওয়া মতো করে মাখতে হবে। তারপর ময়দা দিয়ে আবার অল্প কিছুক্ষণ মাখতে হবে। এইটা করতে করতে আপনি দুধ দিয়ে চিনি দিয়ে সিরা তৈরি করে নেবেন আর সিরটা তৈরির সময় এলাচ তেজপাতা দিয়ে করবেন তাহলে একটু বেশি ভালো হবে খেতে। তারপর এটা চপের এর মত করে তেলে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হলে আপনি এটা সিরার ভিতর ভিজান ,এবং দুই থেকে তিন ঘণ্টা পর সুন্দরভাবে পরিবেশন করুন।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.