আমড়ার কোরমা
উপকরণ:১. আমড়া 500 গ্রাম ২. একটি নারিকেলের দুধ ৩. চিনি 250 গ্রাম ৪. সরিষা 1 চা চামচ ৫. পাঁচফোড়ন 1 চা চামচ ৬. তেল ৭. কড়াই ৮. তেজপাতা প্রস্তুত প্রণালী: প্রথমে আমরা সিদ্ধ করে গা হতে ছাল ছাড়িয়ে ফেলতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে সরিষা পাঁচফোড়ন তেজপাতা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার ভেতর আমড়া দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার ভিতরে নারিকেলের দুধ ঢেলে দিতে হবে এবং পরিমান মত লবন দিয়ে কিছুক্ষন ফোটাতে হবে। এবার তার ভিতরে চিনি দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এবার ঝোলটা কোষে আসলে নামিয়ে ফেলতে হবে। তারপর তৈরি হয়ে যাবে আমড়ার কোরমা।
2 comments
আমড়ার কোরমা নামটা কখনো শুনিনি। আজ প্রথম শুনলাম। নিশ্চয়ই খেতে খুব মজা হবে। অবশ্যই বানাবো ইনশাআল্লাহ।
আমড়ার খেতে খুব বেশি ভালো লাগে। আমি খেয়ে থাকি সবসময়। তবে আমড়ার কোরমা কখনো খাওয়া হই নাই।