read.cash Log in
@Hridoy1234 more from that month

টাকি মাছ ভর্তা

উপকরণঃ১.বড় সাইজের একটা টাকি মাছ ২.কাঁচামরিচ বাটা ৩ . লাউয়ের পাতা/মিষ্টি কুমড়ার পাতা/কচুর পাতা, এর ভেতর থেকে যে কোন একটি নিলেই হবে। ৪.লবণ ৫.পেঁয়াজ ৬. খাঁটি সরিষার তেল প্রস্তুত প্রণালী : ভাত রান্না করার সময় যখন অর্ধেক ভাত হয়ে যাবে তখন টাকি মাছের গায়ে মরিচ বাটা লবণ ,হলুদ দিয়ে ভালোভাবে গায়ে মাখাতে হবে। তারপর লাউয়ের পাতা দিয়ে ভালোভাবে মাছকে ঢেকে ভাতের ভিতর দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন দিক ফাঁকা না থাকে(কাটিম সুতা দিয়ে বেঁধে দিতে হবে)। তাহলে ভাত খাওয়া যাবেনা। তারপর ভাত হয়ে গেলে মাছের গা থেকে পাতা সরিয়ে মাছের কাঁটা বাঁচতে হবে ।তারপর ঝাল লবণ সরিষার তেল পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাখতে হবে। তারপর সুন্দরভাবে পরিবেশন করুন টাকি মাছ ভর্তা।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.