read.cash Log in
@Hasan16 more from that month

Love3

#গল্পটা_ভালোবাসার💞💞💞 #সিজন_2 #পর্বঃ৩২ #Misty_Meye(মরিয়ম) সকালে নিচে চিল্লাচিল্লির আওয়াজে রোদ আর আমি নিচে যাই আর গিয়ে দেখি একটা মেয়েকে নিয়ে যেন সকলের আহ্লাদের শেষ হচ্ছে না। এতো সকাল বেলা নতুন মেয়েটাকে দেখে আমি বেশ অবাকই হয়েছি। আমি শুধু একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছি। মেয়েটা সবার সাথে কথা বলার পর রোদের কাছে আসে। আর তাই আমি ও রোদের একদম পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি। মেয়েটা আমার দিকে না তাকিয়ে রোদের কাছে গিয়ে কতো কথা বলছে। আর রোদ ও কথা শুরু করে দিচ্ছে। আর আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কালকের স্বপ্নের কথা। এইটাই সেই মেয়েটা নয় তো। হলে ও হতে পারে। কিন্তু যদি সত্যি হয়। কালকেই স্বপ্ন দেখলাম আর আজকেই এই মেয়েটা। উফ! রোদের সাথে কথা বলার পর আমার কাছে এসে মেয়েটা বললো, " রোদ ভাইয়া এটাই বুঝি তোমার বউ।" আমি জানি রোদ কিছুই বলবে না তাই আমি নিজেই বললাম, "হুম আমিই তোমার রোদ ভাইয়ার বউ।" কথাটা বলার পর বেশ লজ্জাই পেলাম। কারণ ওখানে আমি ছাড়াও তো সবাই ছিলো ওদের সামনেই নিজেই নিজের পরিচয় দিলাম তাই। " ওহ,,,হুম আমি বুঝতে পেরেছি।" " আমিতো তোমাকে ঠিক চিনলাম না।" " আমি সিমা। রোদ ভাইয়া আমার মামাতো ভাই হয়।" " ও তাহলে তো তুমি আমার আরেকটা ননদ। তাই তো?" মেয়েটা আমার কথা শুনার পর ওর মুখ দেখে বেশ বুঝতে পারলাম মেয়েটার আমার কথা পচ্ছন্দ হয়নি। আমার শাশুড়ি মা আমাকে ডেকে বললেন, " মিষ্টি মা, তুমি তো বুঝতেই পারলা ও রোদের ফুফাতো বোন। আসলে ওর কলেজ থেকে ছুটি পায়নি তাই তোমাদের বিয়েতে আসতে পারেনি এজন্য তিয়াষ আর রোদ্দুরের বিয়েতে আগে থেকেই চলে আসছে। এবার তোমরা সবাই মিলে মিশে সব ব্যবস্থা করবে কেমন? " " হুম মা। করবো। " রোদেলা বলল," সিমা আপু চলো আমার রুমে তুমি আর আমি এক সাথে থাকবো।" তারপর ওরা ও চলে যায়। রোদ নাশতা করে অফিস চলে যায়। আমি আজকে ভার্সিটি যাই নি। মাথায় এখনো স্বপ্নটা ঘুরপাক খাচ্ছে। কিছুতেই ঝেরে ফেলতে পারছি না। আমি আমার রুমে বসেই ছিলাম। রুমে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে দেখলাম সিমা। ও আমার দিকে কিভাবে একটা তাকিয়ে বললো, " তুমি দেখতে ভালোই তবে আমার থেকে বেশি নও। রোদ ভাইয়ার সাথে তুমি ঠিক যাচ্ছো না।" " তোমার মতো সুন্দর হতে যাবো কেনো আমি ? তুমি তো আমার থেকে কতো সুন্দর। এটা তো সবাই জানে। তোমার রোদ ভাইয়ার সাথে আমি যাই না কিন্তু কি আর করবো বলো তোমার রোদ ভাইয়ার সাথেই আমার বিয়েটা হয়ে গেলো। " "হুম। রোদ ভাইয়ার কপালটা আসলেই খারাপ। তোমার মতো একটা বউ পেলো।" "মেয়ের অভাব পড়ছিলো নাকি যে তোমার রোদ ভাইয়া আমাকে বিয়ে করে নিজের কপালটা খারাপ করলো।😬,,,," " সবাই যদি একবার আমাকে বলতো তাহলে তো আমিই,,,,," "তুমি কি?" "কিছু না।" বলে চলে যায়। "কতো খারাপ মেয়েটা। মেয়েটা প্রথমে এসেই আমাকে খোঁচা দিয়ে কথা বললো। কতো বড় সাহস। এই বাড়ির মেয়ে না হলে আমি ওর নাক ফাটাইয়া ফেলতাম। আমাকে অপমান করার সাহস কোথা থেকে পাইছে এই মেয়েটা। অসভ্য,বদমাইশ মাইয়া। আমি নাকি রোদের যোগ্য না। তো কে যোগ্য হ্যাঁ কে যোগ্য তুই? তুই তো রোদের ধার দিয়ে ও যাস না। তোরে যদি আমি ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে পারতাম তো খুশি হইতে পারতাম।" রাগ জেদ সব এক করে বসে আছি। সব কিছু মাথা পাগল করে দিচ্ছে। এই মেয়েটা যে মোটেই সুবিধার নয় তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু কিছু করতে ও পারবো না। পরে আবার এই বাড়ির লোকেরা কি ভাববে। আল্লাহ্‌ই জানে এই মেয়েটা কতো দিন এখানে থাকবে। 😶,,,,,,, রাতে আমরা ঘুমাতে যাওয়ার সময়ে সিমা আমার রুমে সোজা ঢুকে পড়ে। আর রোদকে বলতে থাকে, "রোদ ভাইয়া চলো আজকে আমরা গল্প করি। কতোদিন পর আমি আসলাম তোমার সাথে তো ভালো করে কথাই হলো না। বিয়ে করে তো আমাকে ভুলেই গেছো তুমি? " "এখন ঘুমানোর টাইম তুমি জানো না। মানুষ কে ডিস্টার্ব করতে আসছো কেনো?" "আহ্ মিষ্টি এভাবে বলছো কেনো? ও গল্প করতে চাইছে তো করি কি হয়েছে।" "না এখন আমরা ঘুমাবো। আমার ভীষণ ঘুম পেয়েছে। ও কাল সকালে কথা বলবে।" "তুমি তো প্রায় রাতেই ঘুম ভাঙিয়ে দাও আর আমাকে জাগিয়ে রাখো নিজে ও জাগো । তো আজকে সিমার সাথে কথা বলতে ক্ষতি কোথায়? যদি তোমার ঘুম পায় তো তুমি ঘুমাও। তোমাকে আমরা ডিস্টার্ব করবো না।" "আমি না পারছি কিছু করতে আর না পারছি রাগ দেখাতে।" আমি চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। রোদ আর সিমা গল্প করেই যাচ্ছে। বারোটা বেজে যাচ্ছে কিন্তু উঠার নাম নিচ্ছে না। আর এদিকে আমি এপাশ ওপাশ করতে করতেই সময় পার করছি। অনেকক্ষণ পর ওদের গল্প শেষ হয় আর রোদ আমাকে জেগে থাকতে দেখে বলে,,, "তুমি ঘুমাওনি।" "না।😒,,,," "কেনো?" " আপনি না কোন মেয়ের সাথে কথা বলেন না।" " হঠাৎ এই প্রশ্ন?" " তাহলে ওই মেয়েটার সাথে এতোক্ষণ কথা বললেন কেনো?" "কোন মেয়েটা? সিমার কথা বলছো তুমি?" "হ্যাঁ।" " ও আমার কাজিন। ও আর অন্য মেয়েরা এক নাকি? " " আলাদা নাকি?" "ও আমার কাজিন হয়।" " কই আমার সঙ্গে তো কখনো এতো গল্প করতে দেখলাম না। কথাই বলতে চান না। আর সিমার সঙ্গে রাত জেগে গল্প করলেন।" "তোমার মতো পাগল মেয়ের সাথে কে গল্প করবে? " আমি রোদের কথা শুনে,,,,,,,,,,, চলবে............... ( এখন তো গল্প প্রতিদিনই দিচ্ছি। একটু ছোট হলে কি হয়। তার জন্য সরি,,,,,😪)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.