read.cash Log in
@Dipubiswas07

ভালোবাসা

ভালোবাসা আজ বন্দি আকর্ষণের জানালায়, তাই তো করে নিয়েছে সন্ধি বন্ধ ঘরের দরজায়। হারিয়ে ফেলেছে তার ঐতিহ্য, গৌরব আর সম্মান, লাজ-লজ্জা, ভয় নেই তাই সেও করে অভিমান। ভালোবাসা আজ ডুকরে কাঁদে ডাস্টবিনের ভিতর, ভালোবাসার ব্যথা কখনো কাঁদায় না আমাদের অন্তর। ভালোবাসা গুলো কখনো কাঁদে ফ্যানের সাথে ঝুলে, আর্তনাদে কখনো বুক ফাটে জীবনের মানে যায় ভুলে। ভালোবাসা আজ ভালো নাই ভুল তো আমাদের, ঘৃনিত করেছি, ঘৃনিত হয়েছি দোষ দিয়েছি অন্যদের। তবুও ভালোবাসা ভালো থাকুক শুভ কামনা সব সময়, আশাগুলো নিরাশায় না ডুবুক জীবন থাকুক স্বপ্নময়। শুভ সকাল বন্ধুরাা,দয়াকরে লাইক কমেন এবং সাবসক্রাইর করেন

8 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.