ভুনা খিঁচুড়ি
আজকে সবার সাথে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করবো। আমার খুব পছন্দের একটি রেসিপি। রেসিপির জন্য যে যে উপকরণ লাগবেঃ ১/ ১ কাপ চাল ২/ ১.৫ কাপ ডাল ৩/ ১.৫ কাপ তেল ৪/ পরিমাণমত পেয়াজ, রসুন কুঁচি ৫/ ২ টি দারুচিনি, ৩ টি এলাচ ৬/ ৫.৫ কাপ জল (ভাজা ডাল হলে ৬ কাপ জল) ৭/ পরিমাণ মতো আদা, তেঁজপাতা , লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ। যেভাবে রেসিপিটি তৈরি করতে হবেঃ ১/ চাল, ডাল ধুয়ে ঝাঝড়িতে রাখতে হবে যাতে জল সরে যায়। ২/ ডাল প্রথমে ভেজে নিতে হবে তারপরে ধুয়ে নিতে হবে। ডাল না ভাজলেও হবে৷ তবে ভেজে নিলে ঘ্রান ভালো হয়। ৩/ একটি ডেকচি চুলায় বসিয়ে ১.৫ কাপ তেল দিবো। তেল গরম হলে তাতে ২ টি দারুচিনি, ৩ টি এলাচ, রসুন কুঁচি দিয়ে দিবো। ৪/ রসুন কুঁচি হালকা লালচে হয়ে গেলে তাতে পেঁয়াজ কুঁচি, তেজপাতা ও আাদা কুঁচি দিতে হবে। ৫/ পেঁয়াজ কুচি একটু লালচে হওয়ার সাথে সাথে চাল দিয়ে দিবো। একটু নেড়ে( ভাজা হয়ে গেলে) ডাল দিয়ে দিবো। তারপরে ২/৩মিনিট নেড়ে জল দিয়ে দিবো। ৬/ এর সাথে ৩ টি কাঁচামরিচ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবন দিতে হবে। এরপরে ঢেকে দিতে হবে। বলয় চলে আসলে চুলা কমিয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। ৭/ যখন মাখা মাখা হয়ে যাবে লবন টেস্ট করে নিতে হবে এবং চুলা ডিম আকারে দিতে হবে। ৮/ প্রায় ১০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর নেড়ে দেখতে হবে, যদি চাল শক্ত থেকে যায় তাহলে আর ও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর তখনই হয়ে যাবে সুস্বাদু ভুনাখিচুড়ি রেসিপিটি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন।
2 comments
ধন্যবাদ পোস্টগুলো অনেক সুন্দর। ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ।
Welcome