বার্মিজ ভেজিটেবল কারি
সবজি-৫00 গ্রাম পেঁয়াজ স্লাইস-৪টা রসুন স্লাইস-৬কোষ কাঁচা মরিচ-৪টি শুকনো চিংড়ি পেষ্ট-২চা, চামচ সয়াবিন তেল-৪টে, চামচ শুকনো চিংড়ি গুঁড়া-৩টে, চামচ চিকেন স্টক বা পানি-২কাপ সাদা গোলমরিচ গুঁড়া ,লবন
বর্ষার সবজি: পটল, চিচিঙ্গা, পেঁপে, চালকুমড়া, বরবটি, বেগুন। শীতের সবজি: ফুলকপি,লাউ, মটরশুটি,সিম, বেগুন,মুলা। বিভিন্ন রকম সবজি মিশিয়ে ৫০০ গ্রাম নিতে হবে। ধুয়ে খোসা ছাড়িয়ে সবজি ভাজির মত কুচি করে কেটে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ নরম হলে রসুন, কাঁচা মরিচ, চিংড়ি পেষ্ট ও চিংড়ি গুঁড়া দিয়ে ২মিনিট নাড়তে হবে।
সবজি দিয়ে তিন মিনিট মাঝারি আঁচে নেড়ে নেড়ে ভাজতে হবে। পানি বা চিকেন স্টক দিয়ে ঢেকে দিতে হবে।১০ মিনিট ফুটিয়ে তুলতে হবে। লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। সবজি সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না। এই রেসিপি টা আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার শিখার কষ্ট টা সার্থক হবে।
No comments yet