read.cash Log in
A@Aysha-Aysha

মগজের কাটলেট মগজ সিদ্ধ-১/২ কেজি পাউরুটি কুচি -১/৪ কাপ দুধ-১/৩ কাপ ধনেপাতা -১টেবিল-চামচ গোলমরিচ গুঁড়া-১/৪ চা, চামচ কাঁচা মরিচ-১টে, চামচ জায়ফল গুঁড়া-১/৪ চা, চামচ ময়দা-১/২কাপ

প্রণালী:-শিকদার মগজ ছুরি দিয়ে কিমা করে নিতে হবে। পাউরুটির কুচি দুধে ভিজিয়ে রাখতে হবে। মগজ এর সঙ্গে পাউরুটি, গোলমরিচ, ধনেপাতা, লবণ, কাঁচামরিচ ও জায়ফল মিশাতে হবে।

মগজ দিয়ে ১ সেন্টিমিটার পুরো কাটলেট তৈরি করে নিতে হবে। এইবার মগজ এর কাটলেট ময়দায় গড়িয়ে নিতে হবে। ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে কাটলেট ৪ থেকে ৫ মিনিট এপিঠ ওপিঠ বাদামি রং করে ভেজে নিতে হবে।

হট চিলি সস অথবা টমেটোর সসের সাথে পরিবেশন করা যায় মগজের কাটলেট। মগজ এর কাটলেট গরম গরম খেতে খুবই মজা লাগে।

আপনারা চাইলে মগজের কাটলেট তৈরি করার সময় ব্রেডক্রাম ও ডিম ব্যবহার করতে পারেন। লাল রঙের ব্রেডক্রাম ব্যবহার করলে আরো বেশি আকর্ষণীয় লাগবে মগজের কাটলেট।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.