পনির কিমা রোল
উপকরণ ১:-মুরগির বুকের মাংস ছোট করে কাটা -১কাপ পেঁয়াজ কুচি -১ কাপ কাঁচামরিচ কুচি -১ চা চামচ পনির জুলিয়ান করে কাটা আধা কাপ গোলমরিচ গুঁড়া -২চা-চামচ লবণ স্বাদমতো তেল-২টেবিল চামচ কর্নফ্লাওয়ার -১ টেবিল চামচ সয়া সস -১টেবিল চামচ ওয়েস্টার সস -১ টেবিল চামচ উপকরণ ২ :-ময়দা দেড় কাপ ডিম-৩টি ব্রেড ক্রাম -১কাপ লবণ পরিমাণমতো পানি প্রয়োজনমতো তেল বাজার জন্য।
প্রণালী:-দুটি ডিম ফাটিয়ে পানি ও লবণ মিশিয়ে এক কাপ ময়দা মেখে নিতে হবে। ভালোভাবে মসৃণ করে পাতলা গোলা করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে অল্প তেল মাখিয়ে সিকি কাপ ময়দার গোলা দিয়ে দিতে হবে। পেনের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে এক মিনিট রেখে তুলে নিতে হবে।
এভাবে সবগুলো রুটির একধারে কিছু কিমা ও পনির রেখে দু'পাশের রুটি ভাঁজ করে নিতে হবে। কিমা সহ রুটি রোল করে রুটি শেষ প্রান্তে গোল আলু ময়দা লাগিয়ে ভালোভাবে চেপে কিনারে এঁটে দিতে হবে। এভাবে সবগুলো রুটি তৈরি করে ডিম দিয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম ডুবো তেলে ভেজে নিতে হবে।
No comments yet