মাংসের কালিয়া মাংস-১কেজি তেল-১/২কাপ পেঁয়াজ বাটা-১/৪ কাপ আদা বাটা-১টে, চামচ রসুন বাটা-২টে, চামচ হলুদ বাটা-১ চা, চামচ মরিচ বাটা-১ চা চামচ জিরা বাটা-২চা, চামচ ধনে বাটা-২চা, চামচ গোলমরিচ বাটা-১/২চা, চামচ দারচিনি-২ টুকরা এলাচ -৩টি তেজপাতা -১টি আলো- আধা কেজি।
মাংস টুকরা করে ধুয়েয়ে নিতে হবে। আলো বাদে ১/২ কাপ তেল ও সব উপকরণ মাংসে দিয়েয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসে সমান পানি দিয়ে চুলায় দিতে হবে।পানি শুকিয়ে মাংস সিদ্ধ হয়ে এলে কষিয়ে নিতে হবে। আলু খোসা ছাড়িয়ে 2 টুকরা করে নিতে হবে। বাকি তেলে আলু অল্প ভেজে নিতে হবে।
মাংসে আলু দিয়েয়ে আরো কষিয়ে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে মাংস ও আলু যেন ভেঙ্গে না যায়। মাংস থেকে ভুনা গন্ধ বের হলে এবং হাঁড়িতে লেগে উঠলে আলু ও মাংস ডুবে এমন আন্দাজ গরম পানি দিতে হবে। হাঁড়ির মধ্যে কষাবার সময় যে মসলা লেগেছিল তা পানি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ঢেকে মাঝারি আছে ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। আলু সিদ্ধ হলে মৃদু আছে কিছুক্ষণ দমে রাখতে হবে।
সাদা পোলাও ও সালাদের সাথে কালিয়া খেতে খুব মজা। এটা আপনারা সবাই ট্রাই করতে পারেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে।
5 comments
আপনার রেসিপি টা পড়ে জিব্বায় পানি চলে আসার মত। খুব ভালো একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন। গরুর মাংস দেখলে আমার ও জিভে জল এসে যায়।আমি ও গরুর মাংস খেতে খুব পছন্দ করি।
মাংসের কালিয়া আমার কাছে একটা লোভনীয় খাবার।গরম গরম ভাতের সাথে এইটি খেতে খুব ভালো লাগে।
হা ঠিক বলেছেন। মাংস এর কালিয়া রং মজায় আলাদা।
মাংস এর কালিয়া খেতে খুব পছন্দ করি।যে কোনো ধরনের ভাতের সাথে খেতে খুব মজা মাংসের কালিয়া।