read.cash Log in
A@Aysha-Aysha

শিক কাবাব

মাংস -১কেজি এলাচ বাটা -২টা দারচিনি বাটা -২ টুকরা লবঙ্গ বাটা -২ টি আদা বাটা -২ চা চামচ ধনে বাটা-২ চা চামচ মরিচ বাটা -২চা চামচ পেঁপে বাটা -১ টেবিল চামচ লবণ -২ চা চামচ বেসন চার ভাগের এক কাপ তেল দুই ভাগের এক কাপ শিক-৪টি।

প্রণালী: মাংস পাতলা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে। সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ২ টেবিল চামচ দই বা সিরকা মাখিয়ে চার থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। শিকে মাংস গেঁথে নিতে হবে। (কাঁথা সেলাইয়ের পুড় দিয়ে এক টুকরা মাংস শিখে তিনবার করে ঢুকাতে হবে। মাংস ঘন করে দিতে হবে।

কাঠ কয়লার আগুন তৈরি করে নিতে হবে। কয়লার আগুন যখন গনগন করবে ,তখন দু'ধারে ইটের উপর শিক বসিয়ে দিতে হবে। আগুন থেকে ১০ থেকে ১৫ সেন্টিমিটার উপরে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মাংস না পোড়ে। মাঝে মাঝে শিক উল্টে দিতে হবে। ভিজানো মসলা মাঝে মাঝে মানুষের উপর মাখিয়ে দিতে হবে।

২০ থেকে ২৫ মিনিট পর মাংস সিদ্ধ আগুন থেকে মাংস নামিয়ে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ টমেটোর সালাদের সঙ্গে পরিবেশন করতে পারবে। আশা করি আমার এই রেসিপি ফলো করলে সুন্দর শিক কাবাব বানানো যাবে। শিক কাবাব গরম গরম পরোটা সাথে সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগে।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.