মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরো কঠিন।
সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া সৌভাগ্যের ব্যাপার। কিন্তু নেতৃত্ব সহজে লাভ করা যায় না। আবার বহু লাভ করা নেতৃত্ব ত্যাগ করা আরো বেশি কঠিন।
সবাই সমাজকে নেতৃত্ব দানের আশা পোষণ করে।কারন দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মান এর বিষয়। যদিও নেতৃত্ব এর গুন সবার থাকে না।এটি বলতে গেলে একটা ঐশ্বরিক দান। বস্তুত নেতৃত্ব এর আসনে বসা অত্যন্ত কঠিন একটা কাজ। জনগণের সাথে দীর্ঘদিন কাজ করে ও তাদের জন্য আত্ম ত্যাগ স্বীকার করে ই কেবল তাদের আস্থা লাভ করা যায়। আধুনিক কালে ক্ষমতায় সমাসীন হবার জন্য নির্বাচন এ জিততে হয়। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রে ও সমাজের নেতৃত্বের আসীন হওয়া বা মাথায় মুকুট পরা ছেলে খেলা নয়। দায়িত্ব এর ভারে সবসময় ক্লান্ত থাকতে হয়। জনগণের রায় পাওয়া সৌভাগ্যের বিষয় হলেও আসল পরীক্ষা টি দিতে হয় ক্ষমতায় আরোহণ এর পর।
ক্ষমতাসীন হবার পর অর্পিত দায়িত্ব পালন এ সবাতবক চেষ্টা চালিয়ে যেতে হবে। দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিবেদিত থাকাই যে কোন সচেতন মানুষের কাজ।উচ্চ পর্যায়ের ব্যাক্তি বর্গ কেবল নয়,যে কোন দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিকেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই এখন থেকেই আমাদের সচেতন থাকতে হবে ক্ষমতার অপব্যবহার সম্পর্কে। নিজেদের আরো কঠিন হতে হবে।
4 comments
মুকুট এজন্য দেখতে পারিনা। মুকুট ছাড়ায় ক্ষমতায় থাকতে হবে এমন পজিশন বানাতে হবে যেনো মুকুট আরেকজন কে পড়ালেও মানুষ তাকে সম্মান করবে মেনে চলবে
ঠিক বলেছেন ভাই। এটা অনেক কঠিন দায়িত্ব।
মুকুট অনেক কঠিন একটা দায়িত্ব।এটা অনেক কঠিন রক্ষা করা।
ঠিক বলেছেন।