মেথি কারি
গরুর মাংস- ১ কেজি পেঁয়াজ বাটা- ১/৩ এক কাপ আদাবাটা -২ চা চামচ রসুন বাটা-১ চা চামচ হলুদ বাটা -২ চা চামচ মরিচ বাটা- ২ চা চামচ জিরা বাটা-২চা চামচ ধনে বাটা ২ চা চামচ দারচিনি-৩ টুকরা তেজপাতা-২ টি লবণ- ১ চা চামচ তেল-১/২কাপ মেথি-১/৪ চা চামচ কারি মসলা-১ চা চামচ
মাংস টুকরা করে নিতে হবে। বাটা মসলা ,দারচিনি,তেজপাতা ১ টেবিল চামচ তেল এবং লবণ দিয়ে মাংস কষিয়ে নিতে হবে ।মাংস সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিতে হবে। ঢেকে মৃদু জালে রান্না করে নিতে হবে ।প্রয়োজন হলে মাংস সিদ্ধ হওয়ার জন্য আরো গরম পানি দেওয়া যাবে ।মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে নামিয়ে নিতে হবে। তিনটে পেঁয়াজ ও একটি রসুন কুচি করে নিতে হবে।
অন্য হাড়িতে তেল গরম করে মেথির ফোড়ন দিতে হবে। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি রং করে নিতে হবে। এবার সিদ্ধ মাংস দিয়ে কষিয়ে নিব। খুব ভুনা ভুনা করে কষাতে হবে। আধা কাপ গরম পানি দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে।
কারি মসলা ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই মেথিকারি তরকারি টা সাদা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন।
1 comment
Apnar lekha methi Kari recipe ta onek sundor hoyse. Ay recipe lekhar jonno apnake osonkhho donnobad. Asa kori sobsomoy arokom recipe post korben.