read.cash Log in
A@Aysha-Aysha

কোরবানির সাদা মাংস

উপকরণ:-গরুর মাংস- ৫কেজি পেঁয়াজ টুকরা আধা কেজি আদা বাটা চার ভাগের এক কাপ রসুন বাটা দুই টেবিল চামচ তেজপাতা -৪টি গরম মসলা বাটা দুই চা চামচ লবণ দুই টেবিল চামচ তেল আড়াই কাপ।

প্রণালী:-মাংস বড় খন্ড করে কেটে নিতে হবে। সবগুলা যেন চারকোনা করে একই সাইজ হয়। তেল গরম করে পেঁয়াজ ছাড়তে হবে। হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। মাংস ,আদা, রসুন ,তেজপাতা এবং লবণ দিয়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে মাংস জ্বাল দিতে হবে।

মাংস ভালোভাবে সিদ্ধ হলে মাংস থেকে পানি বের হবে, কিন্তু মাংস নরম হবে না ।এই অবস্থায় মাংস চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরমের দিনে প্রতিদিন ,শীতের দিনে একদিন অন্তর এবং রেফ্রিজারেটরে রাখলে সাত দিন অন্তর মনে রাখতে হবে । মাংস আদা সেদ্ধ হলে গরম মসলা দিতে হবে।

মাংস জ্বাল দিতে দিতে পানি শুকিয়ে তেল এর উপর উঠে আসবে এবং কিছু মাংস ভেঙ্গে ঝুরা হবে কিছু চাকা থাকবে। কোরবানির সাদা গোশত একমাস পর্যন্ত রাখা যায়।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.