read.cash Log in
A@Aysha-Aysha

লোভে পাপ ,পাপে মৃত্যু

লোভ মানুষকে পাপ কাজে পরিচালিত করে। লোভ কে নিয়ন্ত্রণ করতে না পারলে তা একদিন এমন পাপে নিমজ্জিত করে যে মৃত্যুকেও ডেকে আনতে পারে।

লোভ মানব চরিত্রের চরিত্রের একটি কু প্রবৃত্তি। নিজের ভোগের জন্য কোন কিছু লাভ করার যে দুর্দমনীয় বাসনা তাই হচ্ছে লোভ। অতিরিক্ত লোভ মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনে। লোভের সীমাহীন তাড়না মানুষকে বিবেকহীন করে তুলে। এই লোভ যে কেবল বস্তুগত প্রাপ্তির সাথে সম্পর্কিত তা নয়।

ক্ষমতা, খ্যাতি, প্রশংসা মানুষের কিসে নেই লোভ? লোভের মোহ মানুষকে অন্ধ করে দেয় এবং নৈতিকতা বিসর্জন দিয়ে অসদুপায় অবলম্বন করতে প্ররোচিত করে। এভাবে লোভ মানুষকে অধঃপতনের দিকে ধাবিত করে, ঠেলে দেয় ধ্বংসের পথে। তাই লোভ মানুষের মারাত্মক এক শত্রু। লোভের পরিনাম অতিশয় ভয়াবহ। লোভ ধাবিত করে পাপের দিকে, আর পাপের ফলশ্রুতি ধ্বংস। ধ্বংস মানে মৃত্যু।

লোভ মানুষের মনে এমন এক মোহ বিস্তার করে যে তখন মানুষ সত্য ও বিয়াই কে ভুলে যায়। অনেকেই লোভের বশবর্তী হয়ে ভুলে যায় তার সম্ভাব্য খারাপ পরিণতির কথা। অর্থবিত্ত ,ধন-সম্পদ ,ক্ষমতার মোহে সে তখন পাপাচারে লিপ্তহয়। সততা, বিবেক, ন্যায়বোধ তখন তার কাছ থেকে দূরে সরে যায়। এভাবে লোভ ও পাপাচার মানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলে। লোভ পাপের জন্ম দেয় লোককে বর্জন করতে না পারলে ধীরে ধীরে তা প্রবল হয়ে বিপদ ও মৃত্যুকে ডেকে আনে। নির্লোভ না হলে জীবনে সুন্দর ও মহৎ হওয়া যায়না।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.