ভিয়েতনামিজ নুডুলস স্যুপ
গরুর সিনার হাড়-১কেজি গরুর মাংস-৩৫০ গ্রাম পানি-৭ কাপ আদা কুচি-১চা, চামচ গোলমরিচ ১/২চা, চামচ ধনেপাতা অঙ্কুরিত ডাল-২৫০ গ্রাম পেঁয়াজ কুচি-২টি নুডুলস-২৫০ গ্রাম ফিশ সস,সিলি সস
গরুর হাড়, মাংস, পানি, পেঁয়াজ, আদা, গোলমরিচ বড় সসপ্যানে দিতে হবে। ঢেকে ৪-৫ ঘন্টা সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো ফিশ সস বা লবণ দিয়ে নামিয়ে নিতে হবে। হাড় থেকে মাংস আলাদা করে নিতে হবে। সিদ্ধ মাংস স্লাইস করে কেটে নিতে হবে।
অঙ্কুরিত ডাল ফুটানো পানিতে ১ মিনিট রেখে পানি ঝরিয়ে নিতে হবে। সুপেয় আলাদা বাটিতে মাংস, অঙ্কুরিত ডাল নুডুলস এবং পেঁয়াজ কুচি নিয়ে উপরে হাতা দিয়ে গরম স্যুপ দিতে হবে।সুপের সাথে ফিশ সস,চিলি সস,, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
1 comment
নুডুলস স্যুপ একটা মজাদার খাবার। ভিয়েতনামিজ নুডলস্ স্যুপ মনে হয় অনেক মজার হবে। ধন্যবাদ ভিয়েতনামিজ নুডলস্ স্যুপ রেসিপি লেখার জন্য। আশা করি সবসময় এরকম রেসিপি লেখবেন। ধন্যবাদ