read.cash Log in
A@Aysha-Aysha

পটলের ছেচকি

পটল-১কেজি তেল-১/২কাপ তেজপাতা-১টা মরিচ বাটা-১ চা, চামচ জিরা বাটা-১চা, চামচ ধনে বাটা-১ চা, চামচ আদা বাটা-১/২ চা, চামচ রসুন বাটা-১/২ চা, চামচ সরিষা বাটা-১টে, চামচ নারিকেল কুরানো-১কাপ লবণ স্বাদমতো কাঁচা মরিচ-৬টি

পটল ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রথম এ দু টুকরো করে নিতে হবে।তারপর প্রত্যেক টুকরো করে চার ফালি করে নিতে হবে। বীচি ফেলে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও পটল দিতে হবে। খুব হালকা পটল ভেজে নিতে হবে। পটলের পানি কিছু মরে গেলে বাটা মসলা দিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। আঁচ সব সময় খুব কম ।

কিছুক্ষণ ভাজার পর মিহি করে বেটে নারকেল দিতে হবে। নারকেল দেওয়ার পর পানি শুকিয়ে এলে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। অল্প আঁচে পটলের ছেচকি ভাজা ভাজা হতে অনেক সময় লাগে।ঘন ঘন নেড়ে ছেচকি সুন্দর ভাবে ভাজা হলে নামিয়ে নিতে হবে। আশাকরি সবাই এই রেসিপি টা বানিয়ে খেয়ে দেখবেন।এটা খিচুড়ি র সাথে খেতে খুব ভালো লাগে।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.