তেহারি
উপকরণ:- কালিজিরা চাল- ২ কাপ গরুর মাংস-৫০০ গ্রাম পেঁয়াজ তিনটা (কুচি) পেঁয়াজ বাটা -৪ টেবিল চামচ মরিচ গুঁড়া -২ চা-চামচ আদাবাটা -৩টেবিল চামচ আস্ত গরম মসলা- এলাচি' দারচিনি 'লবঙ্গ' গোলমরিচ প্রতিটি-৪টি করে। গরম মসলার গুঁড়া -১ চা-চামচ তেজপাতা-৪টি কাঁচা মরিচ -১৪ থেকে ১৫টা গোলমরিচ -১চা, চামচ জয়ত্রী -১চিমটি লবণ স্বাদমতো তেল প্রয়োজনমতো ফুটন্ত পানি প্রয়োজনমতো
প্রণালী:-গরুর মাংস ছোট টুকরা করে কেটে নিতে হবে। তেহারিতে হারসহ মাংস ব্যবহার করলে ভাল হয়। গোলমরিচ আর জয়ত্রী দিয়ে পেঁয়াজ বেটে দিতে হবে। এরপর প্যানে তেল গরম করে অর্ধেক পরিমাণ গরম মসলা দিয়ে ফোড়ন দিতে হবে।
দুইটা পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভেজে তাতে বাটা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিতে হবে। মরিচ গুড়া দুই টেবিল চামচ ,আদা বাটা, রসুন বাটা, তেজপাতা আর লবণ দিয়ে কষিয়ে মাংস দিয়ে দিতে হবে। মাংসের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে তারপর গরম পানি দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সিদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে।
অন্য একটা প্যানে তেল গরম করে গরম মসলার ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ সোনালী ( কিছুটা বেরেস্তার মতো করে) ভেজে নিতে হবে। তাতে বাকি আদা বাটা দিয়ে একটু কষিয়ে চাল দিয়ে ৪থেকে ৫ মিনিট ভেজে নিতে হবে। পরিমাণমতো গরম পানি লবণ দিয়ে ঢেকে দিতে হবে। পানি আর চাল সমান হয়ে এলে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে কম আঁচে দমে রাখতে করতে হবে।
পানি শুকিয়ে গেলে আসত কাঁচা মরিচ গুলো ছরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ দমে রাখলেই তেহেরি তৈরি। তেহারি গরম গরম খেতে খুবই মজা লাগে। সাথে সালাত দিয়ে ও পরিবেশন করা যায়।
No comments yet