মুলার পিকেলস
আজকে আমি আপনাদের সামনে যে খাবারের রেসিপি দিব এটি একটি কোরিয়ান খাবার। আশা করি সবাই ট্রাই করবেন। উপকরণ:-সাদা বড়মুলা আধা কেজি শালগম-২০ গ্রাম পেঁয়াজ কুচি-১টি রসুন কুচি-৫কোষ আদা কুচি-১/৪চা, চামচ শুকনা মরিচ গুঁড়া-১/২ চা চামচ লবণ পরিমাণমতো ফুটানো পানি চার ভাগের এক কাপ
প্রণালী:-কমলার খোসা ছাড়িয়ে 1 সেন্টিমিটার চৌকা করে টুকরা করে নিতে হবে। শালগম খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিতে হবে। মুলা ও শালগম বাতাসে ছড়িয়ে রেখে পানি শুকিয়ে নিতে হবে। মুলা ও শালগম যার যেরকম ইচ্ছা সেরকম টুকরা করে নেওয়া যায়। সব মসলা ও অর্ধেক লবণ একসাথে মিশিয়ে সবজি দিয়ে মিশিয়ে নিতে হবে।
বড় মুখের বৈয়ামে বা বোতলে ভরে দিতে হবে। ফুটানো পানিতে বাকি লবণ গুলে বোতলে ঢেলে দিতে হবে। অল্প ঠান্ডা হলে বোতলের মুখ বন্ধ করে ৫ থেকে ৬দিন গরম এবং অন্ধকার জায়গায় রাখতে হবে।
2 comments
এটি একটি কোরিয়ান খাবার। ইউটিউব এ অনেক দেখেছি। আমি নিজেও বানিয়েছি বাসায়।
ধন্যবাদ আপনাকে আমার রেসিপি পছন্দ করেছেন