My cooking diary হ্যালো বন্ধুরা!! আজকে আমি তোমাদের সাথে আমার খুব প্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করতে এসেছি।😊 **"ঢোকলা"** ** উপকরণ - – ১ কাপ বেসন – ১ টেবিল চামচ সুজি – দেড় চা চামচ লেবুর রস – ১ চা চামচ কাঁচা মরিচ-আদা বাটা – ৩/৪ কাপ পানি – ১ চা চামচ লবণ – টেস্টিং সল্ট (প্রয়োজন মতো) – ১/৪ কাপ দই – ১ চা চামচ তেল ** প্রনালি - ঢোকলার সকল উপকরন একত্রে মিশিয়ে কেকের ব্যটারের মতো তৈরি করুন। লবণ চেখে দেখুন। এরপরে এই ব্যটার একটি বেকিং মোল্ডে ঢেলে নিন। এবার একটি বড় পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে জ্বাল করতে থাকুন। এটি স্টিমার হিসেবে কাজ করবে। এরপর পানির পাত্রের ভেতরে একটি স্ট্যান্ড রেখে দিয়ে মুখটি ঢেকে দিন। স্ট্যান্ডের উপরে বেকিং মোল্ড বসিয়ে ভালো করে পুরোটা ঢেকে দিন ও রান্না করতে থাকুন। বিষয়টি পুডিং যেভাবে ওভেন ছাড়া বানান ঠিক তেমনটিই হবে। ঢোকলা তৈরি হতে হতে টেম্পারিংয়ের জন্য একটি ছোটো প্যানে তেল গরম করে এতে সরিষা দানা দিন। ফুটে উঠলে এতে জিরা ও তিল দিয়ে নেড়ে নিন। এরপর কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। ১/৩ কাপ পানিতে চিনি গুলিয়ে দিয়ে দিন প্যানে। এবং পানি ফুটে উঠলে রাও কিছুক্ষণ চুলায় রেখে তৈরি করে নিন। ১০-১২ মিনিট পর স্টিমারের ভেতরে বেকিং মোল্ডে একটি কাঠি ঢুকিয়ে দেখুন ঢোকলা তৈরি হয়েছে কিনা। যদি কাঠি পরিষ্কার হয়ে বেড়িয়ে আসে তাহলে বুঝবেন তৈরি হয়ে গিয়েছে। ঢোকলা বের করে মোল্ডে রেখেই নিজের পছন্দমতো আকারে কেটে নিন এবং উপরে টেম্পারিংয়ের মিশ্রণটি ভালো করে ছড়িয়ে দিন। এভাবে খানিকক্ষণ রেখে দিন। এরপর উপরে ধনেপাতা দিয়ে সসের সাথে পরিবেশন করুন মজাদার গুজরাটি খাবার ‘ঢোকলা’।
আমার আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবসক্রাইব করে পাশে থাকবেন। শুভ রাত্রি। 😊
4 comments
আমি ঢোকলা কখনো খাইনি, তবে দেখে জিভে জল চলে আসার মতো খাবার এটি। আমি এই রেসেপি দেখে অবশ্যই বাসায় চেষ্টা করবো বানাতে।
হ্যাঁ, বানাতে পারো। এটা অনেক মজা খেতে। 😋
Yummy🥰
Yes it's so yummy. 😋😋