পুলি পিঠা
উপকরণ: ১) নারিকেল-২টি। ২) চালের গুঁড়া-পরিমাণমত। ৩) লবণ-স্বাদমত। ৪) চিনি/গুড়-১কেজি। ৫) এলাচ-২/৩টি। ৬) দারুচিনি-২/৪টুকরো। ৭) তেজপাতা-২/৩টি। ৮) তেল-পরিমাণমত। ৯) পুলি পিঠার ছাঁচ। পদ্ধতি: প্রথমে একটি বাটিতে নারিকেল কোড়াইয়া নিতে হবে। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, কোড়ানো নারিকেল, চিনি বা গুড় দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।
অপরদিকে অন্য একটি পাত্রে পানি গরম করে সেখানে লবণ এবং চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়া ঘন আটালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার একটি পাটাতে আঠালো চালের গুঁড়া নিয়ে বড় আকৃতির বল বানাতে হবে। তারপর বড় বড় বল থেকে আটা নিয়ে রুটি তৈরি করতে হবে। রুটি বানানোর পর তা পুলি পিঠার ছাঁচের ভেতরে নিয়ে ভেজে নেওয়া নারিকেল চিনির মিশ্রণ ভরে আটকে দিতে হবে। ছাঁচ দিয়ে আটকে দেওয়ার পর রুটির অন্য অংশ খসে যাবে। আবার ঐ রুটি দিয়ে এভাবেই পিঠা বানাতে হবে। পিঠা বানানো হয়ে গেলে এবার তা ভাজতে হবে।
এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর সেখানে পুলিশ পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হওয়ার পর নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু পুলি পিঠা। এবার পরিবেশনের পালা।
8 comments
মায়ের হাতে পুলি পিঠা খাওয়া হয় না অনেক দিন।পুলি পিঠা অনেক মজাদার খাবার। রেসিপ টি অনেক দারুণ
হ্যাঁ,পুলি পিঠা খুবই সুস্বাদু একটি পিঠা। প্রায় সবাই পুলি পিঠা খেতে পছন্দ করেন। ধন্যবাদ
পিঠার মধ্যে পুলি পিঠা আমার সবথেকে খেতে খুব ভালো লাগে।আমি পিঠার রাজাই বলি পুলি পিঠাকে। পুলি পিঠার মতো স্বাদ আর অন্য কোন পিঠা হয়না।
জি, আপনি ঠিক কথাই বলছেন। সমস্ত পিঠার মধ্যে পুলিপিঠা সবচেয়ে সুস্বাদু পিঠা। যা প্রায় সবাই পছন্দ করে।
পুলি পিঠা খেতে খুব মজা লাগে। শীতের দিনে পুলি পিঠা খেতে আরো বেশি ভালো লাগে। পুলি পিঠার ভিতরে নারকেলের পুরটা খেতে বেশ।
Amaro Puli pitha khub posonder akta pitha.donnobad
যে কোন রকম পুলি পিঠা আমার খেতে ভালো লাগে। বিশেষ করে দুধ পুলি খেতে বেশি ভালো লাগে।
Amaro Puli pitha khete valo lage. Amar posonder akta pitha Puli pitha. Donnobad