read.cash Log in
@Adnan334 more from that month

বিদায়

কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব শেষে; ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

এই নদী ও নদীর জল এই মাঠ ও মাঠের ফসল এই বাড়ি ও বাড়ির ঘর যেখানে আমার মায়া মমতা আছে মিশে ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

এই আকাশ , এই বাতাস এই ফুল ও ফুলের সুবাস দোয়েল-কোয়েল ও কোকিলের কুহুতান পরাণ জুড়ানো এ গান আমাকে বেঁধে রেখেছে তোমার আঁচলদেশে ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে। থাকতে চাইলে কী আর যায়রে থাকা আসা-যাওয়া এ তো বিঁধিআঁকা তাইতো চলে যাচ্ছি মা চোখের জলে ভেসে ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.