তুমি কোন বাগিচার ফুল
তুমি কোন বাগিচার ফুল? তুমি কোন বাগিচার ফুল? তোমার রূপের কাছে হার মেনেছে গোলাপ পারুল তুমি কোন বাগিচার ফুল? তুমি কোন বাগিচার ফুল?
তোমার রূপের মোহে পাগল আমি তাই তো করি পাগলামি ঠিক করি না ভুল করি জানি,জানে আর্ন্তযামী তুমি খোদার হাতে গড়া এক সোনার পুতুল তুমি কোন বাগিচার ফুল? তুমি কোন বাগিচার ফুল?
তুমি যখন বাহির হও লাল শাড়িটি পড়ে উতাল-পাতাল করে মন পড়লে নজরে সোনা-রূপা,যুই-কেতকী ফুল তোমার সাথে হয় না কারো তুল তুমি কোন বাগিচার ফুল? তুমি কোন বাগিচার ফুল?
তোমার রূপের ঝলক দেখলে এক পলক পাগল হয় রে মানবকুল তুমি কোন বাগিচার ফুল? তুমি কোন বাগিচার ফুল?
6 comments
এই কবিতার মতো একটা গান আছে।"তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা"।তবে আপনার কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে।একেবারে হৃদয়ের গভীর থেকে লিখেছেন
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
অসাধারণ এক কবিতা। কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে। আরো এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
কবিতাটা কি আপনার নিজ থেকে লিখা..??অনেক সুন্দর হয়েছে
আপনার কবিতা আসলেই খুব সুন্দর । সাধারণ বিষয় গুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন