আলু ভাজি রেসিপি
আলু বাঙালিদের একটি প্রিয় খাবার। আলু সবকিছুর সাথে রান্না করা যায়। আজকে আমি আলু ভাজির রেসিপি লিখব। উপকরণ: ১) আলু-পরিমাণমত। ২) কাঁচা মরিচ-৪/৫টি। ৩) পিঁয়াজ-৩/৪টি। ৪) লবণ-স্বাদমত। ৫) তেল-পরিমাণমত। ৬) হলুদের গুঁড়া-পরিমাণমত। পদ্ধতি: প্রথমে আলু গুলো পানি দিয়ে ধুয়ে লম্বালম্বিভাবে কুচি কুচি ফালি করে কেটে নিতে হবে।এবার পিঁয়াজ কুচি করে এবং কাঁচা মরিচ ফালি করে নিতে হবে। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল দিয়ে নিতে হবে। গরম তেলে পিঁয়াজ কুচি এবং কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এবার কুচি কুচি করে কেটে নেওয়া আলু কড়াইয়ে দিতে হবে। তারপর হলুদ এবং লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলু যখন মচমচে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল আলু ভাজি। এবার রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন।
4 comments
আলু ভাজি খেতে কর না ভালো লাগে। ছোট বড় সকলে এটি খেতে পছন্দ করে। আলু ভাজি রান্না করতে পারে না এমন মানুষ কম।
হ্যাঁ,প্রায় সবাই আলু ভাজি পছন্দ করে। অনেকেই আলু ভাজি তৈরি করতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আলু ভাজি পছন্দ ঘরে না এমন মানুষ পাওয়া মুশকিল। বিশেষ করে ব্যাচেলর রা এটি খুব সহজে বানিয়ে পেলতে পারে।
হ্যাঁ, বাঙালিদের প্রিয় খাবার আলু। আলু দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আলু ভাজি খুব সহজে এবং মজাদার একটি রেসিপি।