কীর্তিমানের মৃত্যু নেই
দীর্ঘদিন বেঁচে থেকে অনেকে পৃথিবীতে স্মরণীয় হাতে পারে না। অনেক লোক আছে যারা সংক্ষিপ্ত জীবনযাপন করেও ইতিহাসের পাতায় বেঁচে আছে তাদের কীর্তির জন্য। এ পৃথিবীতে কেউ চিরদিনই বেঁচে থাকবে না। কোনো একদিন সে মৃত্যু বরণ করবেই। মৃত্যু নিশ্চিত জেনেও এই ছোট জীবনের মাঝে কেউ কেউ মানুষের কল্যাণের জন্য এমন কিছু কাজ করে যায় , মৃত্যুর পরও তারা মানুষের মনে অমর হয়ে থাকে। সাধারণ মানুষদের মৃত্যু হলে পৃথিবীতে মৃত্যুর পর তাকে কেউ মনে রাখে না। কিন্তু কীর্তিমান মানুষ এর মৃত্যুর পর তার শরীরের অবসান ঘটে কিন্তু তার মহৎ কীর্তি তাকে বাঁচিয়ে রাখে সবার হৃদয়ের মধ্যে। কীর্তিমান মানুষের মৃত্যুর হাজার হাজার বছর পরেও মানুষ তাকে স্মরণ করে। আমাদের ভাষা আন্দোলনের শহীদ সালাম,বরকত,রফিক,শফিক এবং মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদগন বাংলার মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছে অমর হয়ে থাকবেন চিরকাল। তাদের এই অম্লান কীর্তি বাঙালি সম্মানের সঙ্গে স্মরণ করবে। মানুষের দেহ নশ্বর কিন্তু তার ভালো কাজ অর্থাৎ মহৎ কীর্তি অবিনশ্বর। মৃত্যুর হাজার হাজার বছর পরেও মানুষ তাদের স্মরণ করে। মানবমনে শত শত বছর মহৎ কীর্তি তাকে বেঁচে থাকে বলেই বলা হয় কীর্তিমানের মৃত্যু নেই।
3 comments
i love you article. you article so important for all.i hope you will better in next time.
Thank you for your valuable comments. I will try to write more new articles with your support.
একজন খ্যাতিমান ব্যক্তি বেঁচে থাকে হাজার হাজার বছর। তার দেহের মৃত্যু ঘটলেও বেঁচে থাকে সকলের মনের মণিকোঠায়।