আপন পর
কোন দেশের মানুষ আমরা কোন দেশেতে থাকি আপন ফেলে পরকে আমরা আপন বলে ডাকি।
আপন নিয়ে ঘর বাঁধি না পর নিয়ে বাঁধি ঘর কেইবা আপন কেইবা পর ঝগড়া করি পরস্পর।
আপনকে ভাই দূরে ঠেলি পরকে করি অন্তর সবাই আপন এ দুনিয়ায় আমিই শুধু পর।
আপন পরের নেই ভেদাভেদ সকল মানুষ সমান একই মায়ের গর্ভে আমরা আদমের সন্তান।
ধর্মে জাতে সবাই পৃথক রক্তে মাংসে এক হিংসা-দ্বেষে ঘৃণা করি পথে মারি ঠেক।
5 comments
কখনো আপন পর হয়ে যায় আবার পর আপন হয়ে যায়।সবই পরিস্থিতিরর উপর নীর্ভর করে।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপন কখনো পর হয়না।আর পর কখনো আপন হয়না।এটাই দুনিয়ায় রীতি। আমাদের সবার উচিত সবার সাথে মিলে মিশে থাকা।
Ha, ak adomer sontan mora ,sobai apon. Aksathe milemise thakte Hobe.
হা ঠিক বলেছেন ভাই।