বৃষ্টির ইষ্টি
বৃষ্টি এলো ইষ্টি নিয়ে খেতে দিবো কী? গিন্নী বলে 'ভাবনা কিসে' ঘরে আছে ঘি। ময়দা চিনি সবই আছে তেলটা নেই যে কী করি আজ লাকড়ি গুলো সবই গেছে ভিজে।
তবে কী ইষ্টি উপোষ রবে কী করে তা হয়? 'ঘরে আছে গুড় মুড়ি খই তবে কিসের ভয়?' ইষ্টি বলে 'খাই না রাতে বিষম ব্যথা পেটে এনটাসিড আর পানি হলে রাতটা যাবে কেটে'।
6 comments
আপনিতো বেশ ভালোই কবিতা লেখেন।মাঝে মাঝেই পড়ি আপনার কবিতার ঝুড়ি।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
বৃষ্টি এলো ইষ্ট নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার কবিতায় যতই পড়তেছি ততই অবাক হচ্ছি।
ধন্যবাদ আপনাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন আর্টিকেল লিখতে উৎসাহ পাই।
বৃষ্টি এলো ইষ্ট নিয়ে এই লাইন টা অনেক সুন্দর লাগছে আমার। আপনার কবিতায় অনেক ছন্দ আছে।
Donnobad apnake kobitati monojog sohokare porar jonno and Sundor akta comment korar jonno.