জোড়দিঘিতে একবেলা
জোড়দিঘিতে একবেলা বন্ধুরে জোড়দিঘিতে একবেলা মনে মনে ভাবের খেলা জোড়দিঘিতে একবেলা। তোমার ভালোবাসার টানে এসেছি তোমার এখানে আলাপে আলাপে কেটে গেলো দুপুর বেলা জোড়দিঘিতে একবেলা বন্ধুরে জোড়দিঘিতে একবেলা। ভালো ভালো খাবার পেলাম তারচেয়ে বেশি আদর পেলাম বিদায় বেলায় মনের ভেতর বসে শোকের মেলা জোড়দিঘিতে একবেলা বন্ধুরে জোড়দিঘিতে একবেলা। ও বেলা তুই যাসনে ডুবে আর কিছুক্ষণ থাকবো বসে জীবতারাটা না খসলে মিলবে অনেক মিলন মেলা জোড়দিঘিতে একবেলা বন্ধুরে জোড়দিঘিতে একবেলা। আর কোনদিন আসবো কিনা কারো মুখ দেখাবো কিনা কে জানে তা আমি জানিনা ভাবি আমার ভবের খেলা শেষ হয়ে যায় কোনবেলা জোড়দিঘিতে একবেলা বন্ধুরে জোড়দিঘিতে একবেলা।
3 comments
কবিতাটি অনেক সুন্দর হয়েছে।এই কবিতা দিয়ে গান ও লিখে ফেলা যাবে।হাহাহা।যাই হোক আশা করি ভবিষ্যতে আরো সুন্দর করে কবিতা লিখবেন।শুভ কামনা আপনার জন্য
অতি সুন্দর কবিতা। কবিতা অনেক ভাব প্রকাশ করেছেন।
খুব সুন্দর হয়েছে ভাই আপনার কবিতাটি। আপনি খুব ভালো কবিতা লেখেন এর আগেও আমি আপনার সব কবিতায় পড়েছি।