read.cash Log in
@Adnan334 more from that month

বেগুন ভাজি রেসিপি

বাঙালিদের একটি মজার খাবার হলো বেগুন। বেগুন খাইতেও মজা,চুলকায়তেও মজা। বেগুন বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। আজকে আমি বেগুন ভাজির রেসিপি লিখতে চলেছি। আশা করি সবাই সাপোর্ট করবেন। উপকরণ: ১) বেগুন-২/৩টা। ২) মরিচের গুঁড়া-পরিমাণমতো। ৩) হলুদের গুঁড়া-পরিমাণমতো। ৪) লবণ-স্বাদমত। ৫) তেল- পরিমাণমতো। পদ্ধতি: প্রথমে বেগুন ভালো করে ধুয়ে লম্বালম্বিভাবে ফালি করে কেটে নিতে হবে। এবার একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ মিশিয়ে নিতে হবে। তারপর বেগুনের খন্ড ঐ মিশ্রণটিতে মিশিয়ে নিতে হবে।

এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিতে হবে। তারপর তেল দিয়ে গরম করে নিতে হবে। এবার লবণ, মরিচ গুঁড়া,হলুদের গুঁড়া মেশানো বেগুন গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে ভাজাকাটা দিয়ে উল্টিয়ে দিতে হবে।

বেগুনের টুকরোর দুই পাশে যখন ভাজা হয়ে মচমচে হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন ভাজি। এবার আপনার ইচ্ছামত বেগুন ভাজি পরিবেশন করতে পারবেন।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.